• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে স্বেচ্ছাসেবক দল নেতা মাহাদী হাসান মিঠুন এর শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন

মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- / ১৯৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা-অভিন্দন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহাদী হাসান মিঠুন।১৫ আগস্ট ২০২৬ইং বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি—এমন তথ্য বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে দীর্ঘদিন দলটির নেতৃত্ব দেন এবং তিন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দৈনিক মেঘনার খবরের এক শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহাদী হাসান মিঠুন বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়; ২০২৬ সালের জন্মদিনটি তাঁর মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী হিসেবে পালিত হচ্ছে।

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুণ,আমরা তাকে কোনদিন ভুলবো না।

আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছান্তেঃ-
মাহাদী হাসান মিঠুন
যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, নারায়ণগঞ্জ মহানগর।
সাবেক সহ-সভাপতি, ছাত্রদল, নারায়ণগঞ্জ মহানগর।


More News Of This Category
bdit.com.bd