মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- বিগত বছরের সকল গ্লানি হাসি কাঁন্না দুঃখ মুছে দিয়ে বাংলা নববর্ষের আহব্বানে ১৪৩৩-খ্রিষ্টাব্দ সনকে স্বাগত জানিয়ে আসন্ন ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বড়কান্দা ইউনিয়নবাসীসহ মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণকে এবং সকল প্রবাসীদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন রামপুর-দুর্গাপুরের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তরুণ্যের অহংকার, হাসান মাহমুদ রুবেল।
তিনি বলেন “আসসালামু আলাইকুম”, আমার প্রাণের প্রিয় ৫নং বড়কান্দা ইউনিয়নবাসী। আমি মোঃ হাসান মাহমুদ রুবেল। আমি আপনাদেরই এলাকার সন্তান। আসসন্ন ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের জনগনের মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী হিসেবে আমি বড়কান্দা ইউনিয়নবাসী আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আপনাদের সকলের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও অবিরাম জনসমর্থন আমার আগামী দিনের পথ চলার শক্তি। সৎ, নিষ্ঠাবান যুব সমাজের অহংকার, অসহায় মানুষের বন্ধু, তরুন সমাজের আইডল, সময়ের সাহসী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ হাসান মাহমুদ (রুবেল)।
তিনি জানান আমি (১২ ফেব্রুয়ারী ২৬) বৃহস্পতিবার মানে পবিত্র মাহে রমজানের এক সাপ্তাহ আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছি।
দৈনিক মেঘনার খবর’র এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছরের নতুন সূর্য দূর করে দিক সকল অন্ধকার” ফিরে আসুক নতুন আলো সেই আলোয় আলোকিত হোক বাংলাদেশ। বাংলা নববর্ষ-১৪৩৩ খ্রিষ্টাব্দ হোক নতুন শপথে পথ চলার অঙ্গীকার। আগামী দিনগুলো আমাদের সবার জন্য হয়ে উঠুক শান্তিময় ও উৎসব মুখর।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ ও পৃথিবী হয়ে উঠুক আলোকিত।
বাংলা নববর্ষে প্রতিটি মানুষের জীবন স্বস্তি, দীপ্তিময় সাফল্য আর নির্মল আনন্দে ভরে উঠুক-এই প্রত্যাশা করি।
মোঃ হাসান মাহমুদ (রুবেল) বলেন, বাংলা নববর্ষ-১৪৩৩ খ্রিষ্টাব্দ উপলক্ষে বড়কান্দা ইউনিয়নবাসীসহ সকল মেঘনাবাসী, দেশবাসীকে এবং সকল প্রবাসী ভাই-বোনদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষে সবার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি এবং অতীতের সব গ্লানি, দুঃখ, কষ্ট মুছে, অসুন্দর এবং অশুভকে পেছনে ফেলে নববর্ষ সকলের জীবনে আরও সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক এই প্রত্যাশা করছি।
এক শুভেচ্ছা বার্তায় হাসান মাহমুদ রুবেল বলেন, বড়কান্দা ইউনিয়নের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার বন্ধন। এই জনপদের উন্নয়ন শুধু একজন ব্যক্তির নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আমি বিশ্বাস করি – দেশে ও প্রবাসে থাকা বড়কান্দা ইউনিয়নবাসী একসঙ্গে কাজ করলে আমাদের বড়কান্দা ইউনিয়নটি একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় জনপদে পরিণত হবে।
তিনি আরও বলেন, মেঘনার অবহেলিত এই জনপদকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে চাই। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে একজন সেবক হিসেবে কাজ করব – ক্ষমতার নয়, মানুষের কল্যাণই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি চাই বড়কান্দা ইউনিয়ন হোক একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও পরিকল্পিত মডেল বড়কান্দা ইউনিয়ন পরিষদ।
উল্লেখ্য, হাসান মাহমুদ রুবেল কুমিল্লা জেলার মেঘনা উপজেলা বড়কান্দা ইউনিয়নের রামপুর-দুর্গাপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে সম্মানের সঙ্গে ব্যবসা করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন।
শুভেচ্ছান্তেঃ-
মোঃ হাসান মাহমুদ রুবেল
চেয়ারম্যান পদ-প্রার্থী,
৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদ, মেঘনা, কুমিল্লা।