প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৯:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
উঠান বৈঠকের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন লুটেরচর ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহ্ আলম গাজী

কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নে আসন্ন ৭নং লুটেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠকের মধ্যে দিয়ে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ৭নং লুটেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী মোঃ শাহ্ আলম গাজী। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাতটায় উপজেলার লুটেরচর ইউনিয়নের সাতঘড়িয়াকান্দি গ্রামে ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ শাহ্ আলম গাজী সাতঘড়িয়াকান্দি গ্রামের সিএনজি স্ট্যান্ড এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত উঠান বৈঠকে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় সহস্রাধিক সমর্থক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন। এ উঠান বৈঠকে বিপুলসংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বৈঠকে বক্তারা মোঃ শাহ্ আলম গাজীকে একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে অভিহিত করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের খোঁজ-খবর নেওয়া, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।মোঃ শাহ্ আলম গাজী মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের সাতঘড়িয়াকান্দি গ্রামের বাসিন্দা।
মোঃ শাহ্ আলম গাজী তিনি মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লুটেরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি লুটেরচর ইউনিয়নের একজন সংগ্রামী ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
আলহাজ্ব মো. আলেক মুন্সীর সভাপতিত্বে ও বাদামতলীর বিশিষ্ট ফল ব্যবসায়ী মো. মোকারম হোসেন সায়মনের সঞ্চালনায় উঠান বৈঠকে উদ্বোধনী বক্তব্য রাখেন লুটেরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার মাষ্টার গাজী, বিএনপি নেতা লিয়াকত শিকদার, ৮নং ওয়ার্ডের মেম্বার মো. রুবেল, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোসাঃ রানী বেগম, লুটেরচর ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. সাহাব উদ্দিন, সাবেক মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, "আমরা বিশ্বাস করি, শাহ আলম গাজী চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন এবং এলাকার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।"
সভায় উপস্থিত সাধারণ ভোটাররাও জানান, তারা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব চান এবং সেই বিবেচনায় শাহ আলম গাজী তাদের একজন পছন্দের প্রার্থী। তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন।
উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহ্ আলম গাজী তার বক্তব্যে বলেন, ৭নং লুটেরচর ইউনিয়নের অনেক এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে অবহেলিত। সামান্য বৃষ্টি হলেই কাঁচা সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে। শিক্ষা, যোগাযোগ, কৃষি ও নাগরিক সুবিধার ক্ষেত্রেও এখনও অনেক পিছিয়ে রয়েছে আমাদের এ লুটেরচর ইউনিয়ন।
জনগণ ও ভোটাররা যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সবার আগে অবহেলিত এলাকাগুলোর রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, যুবসমাজের কর্মসংস্থান, কৃষকের স্বার্থরক্ষা এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।"
তিনি আরও বলেন, "চেয়ারম্যান হলে আমি কোনো দল বা গোষ্ঠীর নয়, পুরো লুটেরচর ইউনিয়নের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করব। জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থাকব এবং একটি আধুনিক, মডেল, উন্নত ও সুশাসনভিত্তিক লুটেরচর ইউনিয়ন গড়ে তুলতে সর্বশক্তি নিয়োগ করব।"
উঠান বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন শাহ্ আলম গাজী। এ সময় তার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচারণার শুরুতেই বিপুল জনসমাগম লুটেরচর ইউনিয়নের নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে।
দৈনিক মেঘনার খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক মেঘনার খবর (মোঃ নাজিম উদ্দিন) কর্তৃিক পরিচালিত ও প্রকাশিত।