প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ৬:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
এসো কুরআনের পথে যুব সংগঠন-এর উদ্যোগে মেঘনা কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

❝এসো কুরআনের পথে যুব সংগঠন❞- এর উদ্যোগে ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০.টায় সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মেঘনার সকল কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করা সুনামধন্য ইউটিউবার, ব্লগার, সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন সামাজিক সংগঠনের এবং সমাজের বিভিন্ন পেশার সম্মানিত ও দায়ীত্ত্বশীল ব্যক্তিবর্গ।
এটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা, যেখানে পারস্পরিক পরিচয়, অভিজ্ঞতা বিনিময় এবং ইতিবাচক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়েছে। সকলের মূল্যবান উপস্থিতিতে আয়োজকদের আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তুলে, বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলাদেশের সুনামধন্য কলরব শিল্পীগোষ্ঠীর ইসলামিক সংগীত শিল্পী আবু রায়হান সাদিক।
বিশেষ আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় কলরব শিল্পীগোষ্ঠী তাদের মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে অনুষ্ঠানে যোগ করবে ভিন্ন মাত্রা।
এলাকাভিত্তিক মাদকাসক্তি ও অপরাধপ্রবণতার বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধতরুণ সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা সুন্দর, শাক্তিপূর্ণ ও নৈতিক সমাজ গঠনের বার্তা " কুরআনের আলোয় আলোকিত হোক আমাদের জীবন”
সৃজনশীলতা, পরিশ্রম, ইতিবাচক প্রচার, সমাজের জন্য অনুপ্রেরণামুলক কনটেন্ট তৈরীর স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করা সুনামধন্য ইউটিউবার, ব্লগার, সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন সামাজিক সংগঠনের এবং সমাজের বিভিন্ন পেশার সম্মানিত ও দায়ীত্ত্বশীল ব্যক্তিবর্গদের সম্মাননা ক্রেস প্রদান করা হয়েছে।সকল কনটেন্ট ক্রিয়েটরসহ বিশেষ করে সাংবাদিক ও মেঘনা নিউজ, দৈনিক মেঘনার খবর, বিচার চলছে পেইজ-কে এই সম্মাননা ক্রেস প্রদান করা হয়েছে।
দৈনিক মেঘনার খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক মেঘনার খবর (মোঃ নাজিম উদ্দিন) কর্তৃিক পরিচালিত ও প্রকাশিত।