• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাঈন উদ্দিন মুন্সি (তপন) দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন

মোঃ নাজিম উদ্দিন / ৫৬ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- বিগত বছরের সকল গ্লানি হাসি কাঁন্না দুঃখ মুছে দিয়ে বাংলা নববর্ষের আহব্বানে ১৪৩৩ খ্রিষ্টাব্দ সনকে স্বাগত জানিয়ে ৬নং গোবিন্দপুর ইউনিয়নবাসীসহ সকল মেঘনাবাসী ও দেশে এবং প্রবাসে থাকা সর্বস্তরের মানুষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন ৬নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাঈন উদ্দিন মুন্সি (তপন)।দৈনিক মেঘনার খবর’র এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছরের নতুন সূর্য দূর করে দিক সকল অন্ধকার” ফিরে আসুক নতুন আলো সেই আলোয় আলোকিত হোক বাংলাদেশ। বাংলা নববর্ষ-১৪৩৩ খ্রিষ্টাব্দ হোক নতুন শপথে পথ চলার অঙ্গীকার। আগামী দিনগুলো আমাদের সবার জন্য হয়ে উঠুক শান্তিময় ও উৎসব মুখর।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ ও পৃথিবী হয়ে উঠুক আলোকিত।
বাংলা নববর্ষে প্রতিটি মানুষের জীবন স্বস্তি, দীপ্তিময় সাফল্য আর নির্মল আনন্দে ভরে উঠুক-এই প্রত্যাশা করি।

মোঃ মাঈন উদ্দিন মুন্সি (তপন) বলেন, বাংলা নববর্ষ-১৪৩৩ খ্রিষ্টাব্দ উপলক্ষে গোবিন্দপুর ইউনিয়নবাসী-মেঘনাবাসী সহ সকল দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষে সবার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি এবং অতীতের সব গ্লানি, দুঃখ, কষ্ট মুছে, অসুন্দর এবং অশুভকে পেছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে বাংলা নববর্ষ সকলের জীবনে আরও সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক এই প্রত্যাশা করছি। দেশের উন্নয়নের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করে বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করি।

শুভেচ্ছান্তেঃ-
মোঃ মাঈন উদ্দিন মুন্সি (তপন)
চেয়ারম্যান,
৬নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ, মেঘনা, কুমিল্লা।


More News Of This Category
bdit.com.bd