প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৬:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ১:২২ পূর্বাহ্ণ
জনাবা দিলারা শিরিন এর পক্ষ থেকে মেঘনা উপজেলা যুবদল নেতা ও সৌদি আরব প্রবাসী মোঃ রতন মিয়া দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন

মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- বিগত বছরের সকল গ্লানি হাসি কাঁন্না দুঃখ মুছে দিয়ে বাংলা নববর্ষের আহব্বানে ১৪৩৩-খ্রিষ্টাব্দ সনকে স্বাগত জানিয়ে কুমিল্লা উওর জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এবং মেঘনা উপজেলা পরিষদের সাবেক তিনবারের সফল মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা দিলারা শিরিন এর পক্ষ থেকে এবং মেঘনা উপজেলা যুবদল নেতা ও সৌদি আরব প্রবাসী মোঃ রতন মিয়া এর পক্ষ থেকে মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণকে এবং প্রবাসে থাকা সকল বাংলাদেশী ভাই-বোনদের-কে বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন। দৈনিক মেঘনার খবর'র এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "নতুন বছরের নতুন সূর্য দূর করে দিক সকল অন্ধকার" ফিরে আসুক নতুন আলো সেই আলোয় আলোকিত হোক বাংলাদেশ। বাংলা নববর্ষ-১৪৩৩ খ্রিষ্টাব্দ হোক নতুন শপথে পথ চলার অঙ্গীকার। আগামী দিনগুলো আমাদের সবার জন্য হয়ে উঠুক শান্তিময় ও উৎসব মুখর।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ ও পৃথিবী হয়ে উঠুক আলোকিত।
বাংলা নববর্ষে প্রতিটি মানুষের জীবন স্বস্তি, দীপ্তিময় সাফল্য আর নির্মল আনন্দে ভরে উঠুক-এই প্রত্যাশা করি। মোঃ রতন মিয়া বলেন, বাংলা নববর্ষ-১৪৩৩ খ্রিষ্টাব্দ উপলক্ষে মেঘনাবাসীসহ সকল দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষে সবার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি এবং অতীতের সব গ্লানি, দুঃখ, কষ্ট মুছে, অসুন্দর এবং অশুভকে পেছনে ফেলে নতুনের কেতন উড়িয়ে বাংলা নববর্ষ সকলের জীবনে আরও সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক এই প্রত্যাশা করছি। বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
তিনি জানান, আসুন আমরা বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করি এবং দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন (এমপি)র ও ড. খন্দকার মারুফ হোসেনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। দেশের উন্নয়নের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করে বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করি।
শুভেচ্ছান্তেঃ-
মোঃ রতন মিয়া
মেঘনা উপজেলা যুবদল নেতা
ও সৌদি আরব প্রবাসী।
দৈনিক মেঘনার খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক মেঘনার খবর (মোঃ নাজিম উদ্দিন) কর্তৃিক পরিচালিত ও প্রকাশিত।