• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ডা. জোবাইদা রহমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা প্রবাসী এম এ আজিজ

Reporter Name / ৬৫ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ- মোঃ নাজিম উদ্দিন (নিজাম) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সু-যোগ্য সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের ৫৪তম জন্মদিনের আন্তরিক লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, মেঘনা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সম্মানিত সদস্য, ও বাংলাদেশ জাতীয় বাউল ফাউন্ডেশন সমিতির উপদেষ্টা এবং আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী এম এ আজিজ।

দৈনিক মেঘনার খবরের এক শুভেচ্ছা বার্তায় এম এ আজিজ বলেন, শুভ জন্মদিন জনাবা ডাক্তার জোবাইদা রহমান। সিলেটের ঐতিহ্যবাহী পরিবারের সুযোগ্য উত্তরসূরি, সাবেক নৌ-বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কনিষ্ঠ কন্যা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের শুভ জন্মদিনে জানাই লাল গোলাপের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মহান আল্লাহ তায়ালার কাছে আমি আপনার সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

উল্লেখ্যঃ- ডা.জোবাইদা রহমান ১৯৭২ সালের ১৮ জুন সিলেটে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। জন্মগ্রহণ করেন। তাঁর বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌ-বাহিনীর প্রধান ছিলেন। এছাড়া বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম. এ. জি.ওসমানী ডা. জোবায়দা রহমানের চাচা এবং তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচাতো বোন।

শিক্ষাজীবন ও পেশা প্রসঙ্গে উল্লেখ্য, ১৯৯৫ সালে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগদানের পূর্বে, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে ডা. জোবাইদা রহমানের শুভ বিবাহ সম্পন্ন হয়। তারেক-জোবাইদা দম্পতির একমাত্র কন্যা জাইমা রহমান। ২০০৮ সালে তারেক রহমানের কারামুক্তির পর শিক্ষাছুটি নিয়ে তিনি স্বামীর সঙ্গে লন্ডন যান। দীর্ঘ ১৭ বছর পর ৬ মে ২০২৫ সালে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে স্বদেশে প্রত্যাবর্তন করেন।

পরিশেষে: মহান আল্লাহ তায়ালার নিকট প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, সহধর্মিণী ডা.জুবায়দা রহমানের এবং একমাত্র কন্যা ডা. জাইমা রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করেন।

শুভেচ্ছান্তেঃ-
এম এ আজিজ
আমেরিকা প্রবাসী,
সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক,
কুমিল্লা উত্তর জেলা যুবদল।
সম্মানিত সদস্য,
মেঘনা উপজেলা যুবদল আহবায়ক কমিটি।
বাংলাদেশ জাতীয় বাউল ফাউন্ডেশন সমিতির উপদেষ্টা।
আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের উপদেষ্টা।


More News Of This Category
bdit.com.bd