• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

নিউইয়র্কে ড.মোঃ নুরুজ্জামান ও ক্রিকেটার মোঃ সহিদুল ইসলামকে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র নাগরিক গণ-সংবর্ধনা প্রদান

মোঃ নাজিম উদ্দিন (নিজাম), নিজস্ব প্রতিবেদকঃ- / ১২৫০ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ সংগঠনের উদ্যোগে মেঘনার কৃতি সন্তান ও মেঘনার সকলের সুপরিচিত, ডেফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান’কে এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের ফাস্ট বোলার মোঃ সহিদুল ইসলামকে নাগরিক গণ-সংবর্ধনা দিয়েছেন, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ নিউইয়র্ক নামের সংগঠনটি।গত ৩১ মে ২০২৫ইং (শনিবার) রাতে ব্রঙ্কসের নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ার হলে প্রবাসী কুমিল্লা জেলাবাসী আনন্দঘন পরিবেশে এই সংবর্ধনা প্রদান করেন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ নিউইয়র্ক নামের সংগঠনটি। অনুষ্ঠানটি কুমিল্লা জেলাবাসীর মিলন মেলায় পরিনত হয়।

মেঘনার কৃর্তীসন্তান Daffodil Group এর সিইও ড.মোহাম্মদ নুরুজ্জামান যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে নিউইয়র্ক জে এফ কে বিমান বন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান নিউইয়র্কে মেঘনার অভিবাসী মিয়া মোহাম্মদ দাউদ, সালামা আক্তার সুমি, মোহাম্মদ সৈকত, এবং কামাল হোসেনসহ আরও অনেকেই।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষাবিদ ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং কৃতি ক্রিকেটার মো. সহিদুল ইসলামকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।

সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ ও সাবেক সাধারণ সম্পাদক এইচ এম মোঃ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল খায়ের আখন্দ, ইন্জিনিয়ার আব্দুল খালেক, প্রধান নির্বাচন কমিশনার আবুল বাশার মিলন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী, সহ-সভাপতি মাষ্টার সিরাজুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন, সাবেক সভাপতি হাজী খবির উদ্দিন ভুঁইয়া, কবি আবু তাহের, বীর মুক্তিযুদ্ধা মঞ্জুর আহমেদ, বীর মুক্তিযুদ্ধা আবদুর রউফ, বীর মুক্তিযুদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযুদ্ধা জাফর আহমেদ, বীর মুক্তিযুদ্ধা সরকার মজিদ, বীর মুক্তিযুদ্ধা এম এ,নাসির, বীর মুক্তিযুদ্ধা জিল্লুর রহমান, মোঃ লিয়াকত আলী (কাদেরিয়া বাহিনী), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা সালামা সুমি, বিশিষ্ট রাজনীতিবিদ আবদুর রহিম বাদশাহ, খলিল বিরিয়ানীর সিইও মোঃ খলিলুর রহমান, প্রিন্সিপাল মোঃ ছানাউল্লাহ, প্রফেসর আব্দুল করিম, প্রফেসর মফিজুল ইসলাম, সাবেক ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমান, সাবেক ছাত্রনেতা রেজা আবদুল্লাহ, কমিউনিটি এক্টিভিস্ট কাজী রবিউজ্জামান, কামাল হোসেন, বিল্লাল হোসেন, নুরে আলম জিকু, বিজয় কৃষ্ণ সাহা, বিপ্লব রাশিয়া, সাবেক চেয়ারম্যান সহিদ উল্লাহ চৌধুরী, স্বপন মাষ্টার প্রমুখ।

অনুষ্ঠানে কুমিল্লা জেলাবাসী ছাড়াও নিউইয়র্কের নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা এইচ এম মিজানুর রহমান, পবিত্র গীতা থেকে পাঠ করেন সুধাশু মন্ডল।

এসময় ড. মোহাম্মদ নুরুজ্জামান আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তার ছাত্রজীবনসহ আজকের এ অবস্থানে আসার নানা স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, মহান আল্লাহ তা’য়ালার অশেষ দয়ায় এবং মানুষের ভালবাসায় আজকের এ অবস্থানে আসতে আমি সক্ষম হয়েছি। তিনি তার অর্জিত সাফল্যের নানা দিক উল্লেখ করে আজীবন দরিদ্রসহ সাধারণ মানুষের সেবায় নিজকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ডেফোডিল গ্রুপের অনবদ্য ভূমিকার কথা তুলে ধরে দেশ ও এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে এগিয়ে নিতে তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তিনি প্রবাসীদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখছে প্রবাসীরা। দেশ সেবায় আরো ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি প্রবাসী কুমিল্লাবাসীকে একটি পরিবারের মত ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।

ক্রিকেটার সহিদুল ইসলাম বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর দয়ায় এবং মানুষের ভালবাসায় আজকের এ অবস্থানে আসতে সক্ষম হয়েছি আমি । তিনি তাকে সম্মানিত করার জন্য প্রবাসী কুমিল্লাবাসীকে বিশেষ ধন্যবাদ জানান।

সভায় বক্তারা শিক্ষাবিদ ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং কৃতি ক্রিকেটার মো. সহিদুল ইসলামের আরো সাফল্য কামনা করেন।


More News Of This Category
bdit.com.bd