প্রিন্ট এর তারিখঃ মে ২৭, ২০২৬, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৬, ২:০৫ পূর্বাহ্ণ
বড়কান্দা ইউনিয়নবাসীকে হরিপুর ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদ-প্রার্থী জাহানারা বেগম পান্না এর পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদকঃ- মোঃ নাজিম উদ্দিন (নিজাম)
বড়কান্দা ইউনিয়ন বাসীকে আসন্ন ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড়কান্দা ইউনিয়ন পরিষদের হরিপুর ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদ-প্রার্থী জাহানারা বেগম পান্না কুমিল্লার ৫নং বড়কান্দা ইউনিয়নবাসী, মেঘনা উপজেলাসহ সকল প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের পবিএ ঈদুল আযহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দৈনিক মেঘনার খবরের এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমার সম্মানিত প্রাণপ্রিয় বড়কান্দা ইউনিয়ন-হরিপুর গ্রামবাসী, মেঘনা উপজেলাবাসী ও প্রবাসে কর্মরত থাকা প্রাণের প্রিয় মেঘনাবাসী, আসসালামু আলাইকুম। আমি মোসাঃ জাহানারা বেগম পান্না, আমি আপনাদেরই সন্তান, আমি আসন্ন ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে হরিপুর ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদ-প্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
বছর ঘুরে আমাদের মাঝে আবার ফিরে এলো পবিএ ঈদুল আযহা'র ঈদ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা, সবার জীবনে বয়ে আনুক আনন্দের বার্তা। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্বেষের বিরুদ্ধে।
[caption id="attachment_7331" align="alignnone" width="260"]
"ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ আসে আমাদের ভুলিয়ে দিতে, সকল বিবাদ দন্দ" পবিত্র ঈদুল আযহার ঈদের আনন্দ আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।
[/caption]
আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, মহান আল্লাহর কাছে আমি এই দোয়া কামনা করছি।
শুভেচ্ছান্তেঃ-
মোসাঃ জাহানারা বেগম পান্না
মহিলা সদস্য পদ-প্রার্থী,
হরিপুর ৭,৮ ও ৯নং ওয়ার্ড, ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদ, মেঘনা, কুমিল্লা।
দৈনিক মেঘনার খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক মেঘনার খবর (মোঃ নাজিম উদ্দিন) কর্তৃিক পরিচালিত ও প্রকাশিত।