২০ নভেম্বর ২০২৬ইং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের ৬২তম শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, আসন্ন ৭নং লুটেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লুটেরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ শাহ্ আলম গাজী।
আজকের এ দিনটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে চিহ্নিত-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন।
জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতি ও সমাজের ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র। তার নেতৃত্বে বিএনপি এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে এবং দলের নীতি ও আদর্শের প্রতি তার প্রতিশ্রুতি আজও অটুট। দেশপ্রেম, জনগণের প্রতি ভালোবাসা এবং ন্যায়বিচারের প্রতি গভীর আস্থা তার নেতৃত্বের মৌলিক স্তম্ভ। একই সঙ্গে তাঁর জন্মদিনে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, জন্মদিন মানুষের জীবনে একটি বিশেষ দিন। এই দিনে একজন মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি হয়।
দৈনিক মেঘনার খবরের এক শুভেচ্ছা বার্তায় মোঃ শাহ্ আলম গাজী বলেন, "আজকের এই বিশেষ দিনটিতে, আমি জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিনে তার দীর্ঘ রাজনৈতিক জীবন, সুস্থতা ও সফলতা কামনা করছি। তার নেতৃত্বে বিএনপি আরো সমৃদ্ধ হবে এবং দেশের জনগণের কল্যাণে আরও বড় ভূমিকা রাখবে। তার সংগ্রামী জীবন আমাদের জন্য এক অনুপ্রেরণা।
তিনি বলেন, "তারেক রহমানের মতো একজন দূরদর্শী ও দৃঢ়চেতা নেতার নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন নতুন উচ্চতায় পৌঁছাবে। আমরা সকলেই তার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করি।
দলের নেতা-কর্মী এবং জনগণ তারেক রহমানের অবদানকে স্বীকার করে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। তার রাজনৈতিক যাত্রা আগামী দিনগুলোতেও দেশবাসীর জন্য আলোড়ন সৃষ্টি করবে, এমনটাই প্রত্যাশা সকলের।
শুভেচ্ছান্তেঃ-
মোঃ শাহ্ আলম গাজী
সদস্য, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি।
যুগ্ম-সম্পাদক, লুটেরচর ইউনিয়ন বিএনপি।
দৈনিক মেঘনার খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক মেঘনার খবর (মোঃ নাজিম উদ্দিন) কর্তৃিক পরিচালিত ও প্রকাশিত।