প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৬, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
মহান মে দিবস উপলক্ষে আসন্ন ৪নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী হাজী আব্দুল গাফফারের শুভেচ্ছা

মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ৪নং চালিভাঙ্গা ইউনিয়নবাসীসহ সারা বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, আসন্ন ৪নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী ও মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল গাফফার।
দৈনিক মেঘনার খবর এর এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "১লা মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের সেই আত্মত্যাগের বিনিময়েই আজ বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার স্বীকৃত।"
শ্রমিকদের অধিকার আদায়ের অঙ্গীকারে ৪নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী হাজী আব্দুল গাফফার তার বিবৃতিতে উল্লেখ করেন যে, শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমের ওপর দাঁড়িয়েই গড়ে ওঠে একটি সমৃদ্ধ রাষ্ট্র। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
শান্তিপূর্ণ উদযাপনের আহ্বানে পরিশেষে, তিনি সকলকে মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সকল শ্রমজীবী মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
শুভেচ্ছান্তেঃ-
হাজী আব্দুল গাফফার
চেয়ারম্যান পদ-প্রার্থী, আসন্ন ৪নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ, মেঘনা, কুমিল্লা।
যুগ্ম আহব্বায়ক, মেঘনা উপজেলা বিএনপি।
দৈনিক মেঘনার খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক মেঘনার খবর (মোঃ নাজিম উদ্দিন) কর্তৃিক পরিচালিত ও প্রকাশিত।