• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

মহান মে দিবস উপলক্ষে মেঘনা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ সালাউদ্দিন সরকারের শুভেচ্ছা

মোঃ নাজিম উদ্দিন / ৪৪৭ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লুটেরচর ইউনিয়নবাসী, মেঘনাবাসীসহ সারা বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কুমিল্লা উওর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ সালাউদ্দিন সরকার।দৈনিক মেঘনার খবর এর এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১লা মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের সেই আত্মত্যাগের বিনিময়েই আজ বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার স্বীকৃত।”

​শ্রমিকদের অধিকার আদায়ের অঙ্গীকারে মোঃ সালাউদ্দিন সরকার তার বিবৃতিতে উল্লেখ করেন যে, শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ঘাম ও শ্রমের ওপর দাঁড়িয়েই গড়ে ওঠে একটি সমৃদ্ধ রাষ্ট্র। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
শান্তিপূর্ণ উদযাপনের আহ্বানে পরিশেষে, তিনি সকলকে মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সকল শ্রমজীবী মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শুভেচ্ছান্তেঃ-
মোঃ সালাউদ্দিন সরকার
সাবেক সদস্য সচিব, মেঘনা উপজেলা বিএনপি।
আহ্বায়ক সদস্য, কুমিল্লা উওর জেলা বিএনপি।


More News Of This Category
bdit.com.bd