প্রিন্ট এর তারিখঃ মে ২৮, ২০২৬, ২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
মেঘনাবাসীকে চালিভাঙ্গা ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গাফফারের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন নিজস্ব প্রতিবেদকঃ-

নিজস্ব প্রতিবেদকঃ- মোঃ নাজিম উদ্দিন (নিজাম) আসন্ন ৪নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী, মেঘনা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল গাফফার কুমিল্লা মেঘনার ৪নং চালিভাঙ্গা ইউনিয়নবাসী, মেঘনা উপজেলাসহ সকল প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের পবিএ ঈদুল আযহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দৈনিক মেঘনার খবরের এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আসন্ন ৪নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী। আমার প্রাণপ্রিয় চালিভাঙ্গা ইউনিয়নবাসী, মেঘনা উপজেলাবাসী ও প্রবাসে কর্মরত থাকা প্রাণের প্রিয় মেঘনাবাসী, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪নং চালিভাঙ্গা ইউনিয়নবাসী, মেঘনা উপজেলাসহ সকল প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের পবিএ ঈদুল আযহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
বছর ঘুরে আমাদের মাঝে আবার ফিরে এলো পবিএ ঈদুল আযহা'র ঈদ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা, সবার জীবনে বয়ে আনুক আনন্দের বার্তা। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্বেষের বিরুদ্ধে।
"ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ আসে আমাদের ভুলিয়ে দিতে, সকল বিবাদ দন্দ" পবিত্র ঈদুল আযহার ঈদের আনন্দ আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, মহান আল্লাহর কাছে আমি এই দোয়া কামনা করছি।
শুভেচ্ছান্তেঃ-
আব্দুল গাফফার
চেয়ারম্যান পদপ্রার্থী, ৪নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ। যুগ্ম আহ্বায়ক, মেঘনা উপজেলা বিএনপি।
সাবেক সদস্য সচিব, চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপি।
দৈনিক মেঘনার খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক মেঘনার খবর (মোঃ নাজিম উদ্দিন) কর্তৃিক পরিচালিত ও প্রকাশিত।