• বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

মেঘনাবাসীকে মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব এম.এম. মিজানুর রহমানের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন

মোঃ নাজিম উদ্দিন / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ- মোঃ নাজিম উদ্দিন (নিজাম) মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব ও কুমিল্লা উওর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য এম.এম. মিজানুর রহমান কুমিল্লার মেঘনা উপজেলাসহ সকল প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের পবিএ ঈদুল আযহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দৈনিক মেঘনার খবরের এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমার সম্মানিত প্রাণপ্রিয় মেঘনা উপজেলাবাসী ও প্রবাসে কর্মরত থাকা প্রাণের প্রিয় মেঘনাবাসী, আসসালামু আলাইকুম, এলো পবিএ ঈদুল আযহা’র ঈদ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা, সবার জীবনে বয়ে আনুক আনন্দের বার্তা। ঈদ-উল-আযহার এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্বেষের বিরুদ্ধে।“ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ আসে আমাদের ভুলিয়ে দিতে, সকল বিবাদ দন্দ” পবিত্র ঈদুল আযহার ঈদের আনন্দ আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।

আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, মহান আল্লাহর কাছে আমি এই দোয়া কামনা করছি।

শুভেচ্ছান্তেঃ-
এম.এম. মিজানুর রহমান
সদস্য সচিব, মেঘনা উপজেলা বিএনপি।
আহ্বায়ক সদস্য, কুমিল্লা উওর জেলা বিএনপি।


More News Of This Category
bdit.com.bd