• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

মেঘনায় ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতায় মুখরিত মেঘনা নদী, হাসান মাহমুদ রুবেলের জয়

মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- / ৪১ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতায় মুখরিত হল মেঘনা নদী, কুমিল্লা মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের রামপুর বাজার লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে মোঃ ফারুক মিয়া’র উদ্যোগে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২৬) বিকেলে একরাশ জলরাশিতে এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর তীরে ভিড় জমায় শত-শত নারী পুরুষ। অবাহমান গ্রাম-বাংলার এ ঐতিহ্য ধরে রাখতে (রামপুর-হরিপুর) নৌকা বাইচের এ আয়োজন বলে জানান আয়োজকরা। মেঘনা নদীমাতৃক অন্যতম ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বৈঠার তালে তালে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেছেন দূর দূরান্ত থেকে আগত নারী-পুরুষ ও অসংখ্য লোকজনেরা। ঢাক ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি মাল্লার বৈঠার ছন্দে মাতিয়ে তোলে নৌকা বাইচ প্রতিযোগিতা।

এ সময় বড়কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব এম.এম মিজানুর রহমান।

মেঘনা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ মোশাররফ হোসেন, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ উদ্দিন বায়েজিদ, মেঘনা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকিল মাহমুদ, মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ স্বপন মিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন বড়কান্দা ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, বড়কান্দা ইউনিয়ন যুবদল সাবেক সিঃ সহ-সভাপতি ও বড়কান্দা ইউনিয়ন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হোসেন, বিএনপি নেতা মোঃ আব্দুল কাদির, বিএনপি নেতা মোঃ মাজারুল ইসলাম, বিএনপি নেতা মোঃ শাহজালাল, বিএনপি নেতা মোঃ স্বপন, ৯নং ওয়ার্ডের মেম্বার মো. জামান হোসেন, আসন্ন বড়কান্দা ইউনিয়ন পরিষদ নির্বাজনের চেয়ারম্যান পদ-প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হাসান মাহমুদ রুবেল, শ্রী লক্ষণ চন্দ্র দাস প্রমুখ।

এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ২টি নৌকা অংশ নেয়। এর মধ্যে সি গ্রুপে নির্বাজনের চেয়ারম্যান পদ-প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ হাসান মাহমুদ রুবেল ও মোঃ রহিমালীর নৌকাটি নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান গ্রহণ করেছেন এবং মোঃ স্বপন মিয়ার নৌকাটি দ্বিতীয় স্থান গ্রহণ করেন।

পরে অনুষ্ঠানের অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রথম পুরস্কার ছিল একটি গরু, দ্বিতীয় পুরস্কার ছিল একটি খাসি, তৃতীয় পুরস্কার ছিল একটি স্মার্ট মোবাইল ফোন, সান্তনা পুরস্কার ছিল কলস, ফুটবল, সহ অন্যান্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়েছে।সার্বিক পরিচালনায় ছিলেন বড়কান্দা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ হাবিব উল্লাহ মেম্বার। উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা করেন মোঃ ফারুক মিয়া।


More News Of This Category
bdit.com.bd