প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
মেঘনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- ৩০ মে (শনিবার) সকাল ১১টায় মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মেঘনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মেঘনা উপজেলায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পারার মত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রগঠন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তিনি দেশ ও জনগণের কল্যাণে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে কাজ করার আহ্বান জানান।
মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম.এম. মিজানুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উওর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সালাউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক সলিমুল্লাহ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, সহিদুল ইসলাম, আবু ইউসুব নয়ন, আনিছুর রহমান, মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক মো.আতাউর রহমান ভূঁইয়া, মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, যুগ্ম আহ্বায়ক মো. হাবীব মিয়াজী, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলায়মান হোসেন, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব জাকির মাহমুদ, মোঃ আলম মেম্বার, মোঃ স্বপন মিয়া, আব্দুল কাদের, মোঃ বাবুল হোসেন, জুয়েল, মনির হোসেন'সহ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ, জাতি এবং গণতন্ত্রের কল্যাণ কামনা করে মোনাজাতে অংশ নেন উপস্থিত নেতাকর্মী ও মেঘনার জনগণ। দোয়া ও মোনাজাত শেষে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।
দৈনিক মেঘনার খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক মেঘনার খবর (মোঃ নাজিম উদ্দিন) কর্তৃিক পরিচালিত ও প্রকাশিত।