প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ৫:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
মেঘনায় সার-ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-অবহিত করন সভায় অনুষ্ঠিত

মেঘনায় সার-ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ইং অবহিত করন সভায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ সেপ্টেম্বর (সোমবার) বিকালে মেঘনা উপজেলা কনফারেন্স রুমে এ অবহিত করন সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব, মেঘনা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সদস্য, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোসাম্মৎ রিফাত সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন-সহ মেঘনা উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও মেঘনা উপজেলার সাংবাদিকবৃন্দরা।
দৈনিক মেঘনার খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক মেঘনার খবর (মোঃ নাজিম উদ্দিন) কর্তৃিক পরিচালিত ও প্রকাশিত।