মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লা উওর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নারী বিষয়ক সম্পাদক হালিমা আক্তার শিমুকে মেঘনা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের “সভাপতি” হিসেবে পেতে চায় মেঘনা উপজেলাবাসী। তিনি রাজপথের পরিক্ষিত একজন লড়াকু সৈনিক।
তিনি মেঘনা উপজেলা ছাত্র দলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন। কুমিল্লা উওর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক নারী বিষয়ক সম্পাদক, ও মেঘনা উপজেলা মহিলা দলের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ছিলেন। তিনি এখন মেঘনা উপজেলা মহিলা দলের সভাপতি পদ-প্রার্থী।
হালিমা আক্তার শিমু জানান, প্রিয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী ভাই-বোনেরা এবং আমার প্রাণের প্রিয় মেঘনাবাসী, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার শিমু ২০১২ সাল থেকে ২০২৬ইং আজ অবধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দেশমাতা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আদর্শকে বুকে লালন করে আমাদের কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য, তিন বারের সফল মন্ত্রী, পাঁচবারের এমপি, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার এবং তার সুযোগ্য উত্তরসূরী (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন শিশির ভাইয়ের প্রতিটি দলীয় প্রোগ্রাম গুলোতে অংশগ্রহণ করে আসছি।
বিগত এক দশকেরও বেশি সময় ধরে আমাদের রাজনৈতিক অবিভাবক ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার এবং দাঊদকান্দির পরবর্তী কান্ডারী ড. খন্দকার মারুফ হোসেন শিশির ভাইয়ের ডাকে রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রাণের ঝুঁকি নিয়ে, জুলুম ও শত প্রতিকূলতা উপেক্ষা করে জাতীয়তাবাদী মহিলা দলের একজন কর্মী হয়ে সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করেছি-করে যাচ্ছি। দলের দুর্দিনে মাঠ ছেড়ে যাইনি, বরং লড়াই-সংগ্রাম করেছি অগ্রভাগে থেকে।
আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে তৃণমূলে আরও শক্তিশালী করতে এবং নারীদের অধিকার রক্ষায় আমি মেঘনা উপজেলা মহিলা দলের “সভাপতি” পদ প্রার্থী হিসেবে মেঘনাবাসী আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
মেঘনার নারী নেত্রীরা বলছেন, মেঘনা উপজেলার উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিতে হালিমা আক্তার শিমুকে প্রয়োজন। একজন সৃজনশীলা বিশিষ্ট সমাজ সেবিকা পরোপকারী ও অত্যন্ত স্পষ্টবাদী হালিমা আক্তার শিমু। তিনি জানান, আমি আমার দল ও জেলা-উপজেলার নেতৃবৃন্দদের কাছে মেঘনা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি পদ-প্রার্থীর শতভাগ আশাবাদী।
আমার লক্ষ্যঃ-
★মেঘনা উপজেলায় মহিলা দলকে সুসংগঠিত ও শক্তিশালী করা।
★তৃণমূলের নারী কর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা।
★গনতন্ত্র এবং দলের প্রয়োজনে আন্দোলনে রাজপথে আপোষহীন থাকা।
★আপনাদের ভালোবাসা আর সাহসই আমার পথচলার শক্তি। ইনশাআল্লাহ, আপনাদের সাথে নিয়ে আমরা মেঘনা উপজেলা মহিলা দলকে একটি মডেল ইউনিটে পরিণত করব।
★আমি মেঘনা উপজেলা মহিলা দলের “সভাপতি” পদের প্রার্থী হিসেবে মেঘনাবাসী আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল—বিএনপি জিন্দাবাদ।
হালিমা আক্তার শিমুকে মেঘনা উপজেলা মহিলা দলের সভাপতি করার জোর দাবি জানিয়েছেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মহিলা দল, বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শত-শত নেতাকর্মী।
নেতাকর্মীদের দাবি, সুশিক্ষিত, সৎ, সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব রাজনীতিক ব্যাক্তি হিসেবে পরিচিত হালিমা আক্তার শিমু আপা, দীর্ঘদিন ধরে দলের জন্য আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের আদর্শে অনুপ্রাণিত একজন অকুতোভয় সৈনিক এবং নির্লোভ, পরিচ্ছন্ন ভাবমূর্তির নেত্রী।
অটোরিকশা, টেম্পু ও সিএনজি চালকসহ সাধারণ মানুষের কাছে তিনি একজন ন্যায়নিষ্ঠ ও আদর্শবান নেএী হিসেবে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
এ বিষয়ে হালিমা আক্তার শিমু বলেন, আমি মেঘনা উপজেলা মহিলা দলের ❝সভাপতি❞ নির্বাচিত হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের আদর্শে অনুপ্রাণিত হয়ে ড. খন্দকার মারুফ হোসেন শিশির ভাইয়ের নেতৃত্বে এলাকার পরিকল্পিত উন্নয়ন এবং মানুষের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করাই হবে আমার প্রথম দায়িত্ব। মেঘনা উপজেলাবাসীর সার্বিক উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য।”
হালিমা আক্তার শিমু বলেন, আমি মেঘনা উপজেলাবাসীর পাশাপাশি মেঘনার সকল প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের দোয়া ও ভালোবাসা চাই। প্রবাসীদের দোয়া, ভালোবাসা, প্রচার-প্রচারনাই আমার আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার কথাও জানান তিনি।
তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ও ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
হালিমা আক্তার শিমুকে মহিলা দলের সভাপতি অন্তর্ভুক্ত করার দাবিতে যারা তাকে সমর্থন জানিয়েছেন এবং পাশে রয়েছেন তাদের মধ্যে রয়েছেন মূলদল,যুবদল, ছাত্র দল,মহিলা দলের বহু নেত্রী বৃন্দ।
দোয়া কামনায়ঃ-
হালিমা আক্তার শিমু
কুমিল্লা উওর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক নারী বিষয়ক সম্পাদক।
মেঘনা উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক।
মেঘনা উপজেলা মহিলা দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক।
সভাপতি পদ প্রার্থী, মেঘনা উপজেলা মহিলা দল, মেঘনা, কুমিল্লা।
প্রচারেঃ মেঘনা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দল।
দৈনিক মেঘনার খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক মেঘনার খবর (মোঃ নাজিম উদ্দিন) কর্তৃিক পরিচালিত ও প্রকাশিত।