মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম (বি.কম,অনার্স, এম,কম)কে ভাওরখোলা ইউনিয়ন বিএনপির “আহ্বায়ক” হিসেবে পেতে চায় ভাওরখোলা ইউনিয়নবাসী। মোঃ রেজাউল করিম তিনি রাজপথের পরিক্ষিত একজন লড়াকু সৈনিক। তিনি ভাওরখোলা ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন, মেঘনা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, এবং ভাওরখোলা ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন, বর্তমানে তিনি ভাওরখোল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদ-প্রার্থী। মোঃ রেজাউল করিম জানান, প্রিয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী ভাই-বোনেরা এবং আমার প্রাণের প্রিয় ভাওরখোলা ইউনিয়নবাসী ও মেঘনাবাসী, আসসালামু আলাইকুম। আমি মোঃ রেজাউল করিম (বি.কম,অনার্স, এম,কম) ২০১২ সাল থেকে ২০২৬ইং আজ অবধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দেশমাতা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আদর্শকে বুকে লালন করে আমাদের কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য, তিন বারের সাবেক সফল মন্ত্রী, পাঁচবারের এমপি, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার এবং তার সুযোগ্য উত্তরসূরী (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন শিশির ভাইয়ের প্রতিটি দলীয় প্রোগ্রাম গুলোতে অংশগ্রহণ করে আসছি।
বিগত এক দশকেরও বেশি সময় ধরে আমাদের রাজনৈতিক অবিভাবক ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার এবং দাউদকান্দি-মেঘনার পরবর্তী কান্ডারী ড. খন্দকার মারুফ হোসেন শিশির ভাইয়ের ডাকে রাজপথের প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রাণের ঝুঁকি নিয়ে, জুলুম ও শত প্রতিকূলতা উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ও জাতীয়তাবাদী যুবদলের একজন কর্মী হয়ে সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করেছি-করে যাচ্ছি। দলের দুর্দিনে মাঠ ছেড়ে যাইনি, বরং লড়াই-সংগ্রাম করেছি অগ্রভাগে থেকে।
আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে তৃণমূলে আরও শক্তিশালী করতে এবং ভাওরখোলা ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী করতে আমি ভাওরখোলা ইউনিয়ন বিএনপির “আহ্বায়ক” পদ প্রার্থী হিসেবে ভাওরখোলা ইউনিয়নবাসী ও সকল মেঘনাবাসী আমি আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
ভাওরখোলা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা বলেছেন, তৃণমূলে আরও শক্তিশালী করতে এবং ভাওরখোলা ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী করতে এবং ভাওরখোলা ইউনিয়ন বিএনপির উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিতে মোঃ রেজাউল করিমকে প্রয়োজন। একজন সৃজনশীলা বিশিষ্ট সমাজ সেবক, পরোপকারী ও অত্যন্ত স্পষ্টবাদী ব্যক্তিত্ব মোঃ রেজাউল করিম। তিনি জানান, আমি আমার দল ও উপজেলা-ইউনিয়ন নেতৃবৃন্দদের কাছে ভাওরখোলা ইউনিয়ন বিএনপির “আহ্বায়ক” পদ-প্রার্থীর শতভাগ আশাবাদী।
আমার লক্ষ্যঃ-
★ভাওরখোলা ইউনিয়ন বিএনপির উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে সুসংগঠিত ও শক্তিশালী করা।
★তৃণমূলের পুরুষ কর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা।
★গনতন্ত্র এবং দলের প্রয়োজনে আন্দোলনে রাজপথে আপোষহীন থাকা।
★আপনাদের ভালোবাসা আর সাহসই আমার পথচলার শক্তি। ইনশাআল্লাহ, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সকল ইউনিয়নবাসী আপনাদের সাথে নিয়ে আমরা একটি মডেল ইউনিটে পরিণত করব।
★আমি ভাওরখোল ইউনিয়ন বিএনপির “আহ্বায়ক” পদ-প্রার্থী হিসেবে মেঘনাবাসী আপনাদের সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল—বিএনপি জিন্দাবাদ।
মোঃ রেজাউল করিম’কে ভাওরখোলা ইউনিয়ন বিএনপির “আহ্বায়ক” করার জোর দাবি জানিয়েছেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শত-শত নেতাকর্মী।
নেতাকর্মীদের দাবি, সুশিক্ষিত, সৎ, সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব রাজনীতিক ব্যাক্তি হিসেবে পরিচিত মোঃ রেজাউল করিম ভাই, দীর্ঘদিন ধরে দলের জন্য আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের আদর্শে অনুপ্রাণিত একজন অকুতোভয় সৈনিক এবং নির্লোভ, পরিচ্ছন্ন ভাবমূর্তির নেত্রী।
অটোরিকশা, টেম্পু ও সিএনজি চালকসহ সাধারণ মানুষের কাছে তিনি একজন ন্যায়নিষ্ঠ ও আদর্শবান বিএনপি কর্মী হিসেবে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এ বিষয়ে মোঃ রেজাউল করিম বলেন, আমি ভাওরখোলা ইউনিয়ন বিএনপির ❝আহ্বায়ক❞ নির্বাচিত হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের আদর্শে অনুপ্রাণিত হয়ে ড. খন্দকার মারুফ হোসেন শিশির ভাইয়ের নেতৃত্বে এলাকার পরিকল্পিত উন্নয়ন এবং মানুষের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করাই হবে আমার প্রথম দায়িত্ব। মেঘনা উপজেলাবাসী ও ভওরখোলা বিএনপির সার্বিক উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য।” তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার কথাও জানান তিনি।
তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ও ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মোঃ রেজাউল করিমকে ভাওরখোলা ইউনিয়ন বিএনপির “আহ্বায়ক” হিসেবে অন্তর্ভুক্ত করার দাবিতে যারা তাকে সমর্থন জানিয়েছেন এবং পাশে রয়েছেন তাদের মধ্যে রয়েছেন মূলদল,যুবদল, ছাত্র দলের বহু নেতা-কর্মী বৃন্দ।
দোয়া কামনায়ঃ-
মোঃ রেজাউল করিম (বি.কম,অনার্স, এম,কম)
ভাওরখোল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদ-প্রার্থী।
সাবেক যুগ্ম আহবায়ক, ভাওরখোলা ইউনিয়ন বিএনপি।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মেঘনা উপজেলা যুবদল।
সাবেক সিনিয়র সহ-সভাপতি, যুবদল, ভাওরখোলা ইউনিয়ন শাখা।