প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা ও চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফ প্রধানের শুভেচ্ছা ও অভিনন্দন

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, মেঘনা উপজেলা যুবদলের সদস্য ও চালিভাঙ্গা ইউনিয়ন সদস্য সচিব এবং আসন্ন ৪নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী, মোঃ আরিফ প্রধান।
২৬ অক্টোবর (সোমবার) দৈনিক মেঘনার খবরে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের গৌরবের ঐতিহ্য সাফল্য ও সংগ্রামের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার পক্ষ থেকে সকল নেতাকর্মীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। ২৭ অক্টোবর প্রাণের প্রিয় সংগঠন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হউক স্বার্থক হউক।
বিএনপি'র প্রধান অঙ্গসংগঠন যুবদল স্বাধীনতার পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় হাতিয়ার হিসাবে কাজ করেছে। সংগঠনটি অনেকগুলো সাফল্যের অংশীদার।
মোঃ আরিফ প্রধান বলেন, 'বিএনপির অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ অক্টোবর। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। সংগঠনটির গঠনতন্ত্রে লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছিল-উৎপাদনমুখী রাজনীতি, মুক্তবাজার অর্থনীতি ও গণতন্ত্রের মাধ্যমে সামাজিক ন্যায়বিচারভিত্তিক সমাজব্যবস্থা, মানবকল্যাণমুখী অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় সমৃদ্ধি অর্জনে প্রত্যেক স্তরে সৎ, মেধাবী ও নিঃস্বার্থ যুবকদের সমন্বয়ে আদর্শবান নেতৃত্ব গড়ে তোলা।"

শুভেচ্ছান্তেঃ-
মোঃ আরিফ প্রধান
চেয়ারম্যান পদ-প্রাথী, ৪নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ, মেঘনা, কুমিল্লা।
সদস্য, মেঘনা উপজেলা যুবদল।
সদস্য সচিব, চালিভাঙ্গা ইউনিয়ন যুবদল।
দৈনিক মেঘনার খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক মেঘনার খবর (মোঃ নাজিম উদ্দিন) কর্তৃিক পরিচালিত ও প্রকাশিত।