প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৯, ২০২৬, ৭:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
শিক্ষানবিশ আইনজীবী, সমাজসেবক মোঃ সবুজ মোল্লার পক্ষ থেকে মেঘনাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন

মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- শিক্ষানবিশ আইনজীবী, সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ সবুজ মোল্লার পক্ষ থেকে মেঘনাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন ও অগ্রিম ঈদ মোবারক জানিয়েছেন।
তিনি " দৈনিক মেঘনার খবর "এর এক শুভেচ্ছা বার্তায় দেশ ও প্রবাসে অবস্থানরত প্রিয় মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি, মেঘনার রাস্তাঘাটের উন্নয়ন, সরকার কর্তৃক প্রদানকৃত সকল সুযোগ সুবিধা সঠিকভাবে প্রাপ্তির নিশ্চয়তা, মেঘনা উপজেলাকে পৌরসভায় উন্নতকরণ, শিক্ষা ক্ষেত্রে প্রসার, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, খেলাধুলায় আগ্রহী করতে মেঘনায় মিনি স্টেডিয়াম তৈরি তথা মেঘনা উপজেলাকে একটি শান্তিপূর্ণ বাসযোগ্য আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকল ধর্ম বর্ণের মানুষকে মিলেমিশে কাজ করার আহবান জানান।
তার পাশাপাশি তিনি যেনো ভবিষ্যতে মেঘনাবাসীর সেবায় নিজেকে সেবক হিসেবে নিয়োজিত রাখতে পারেন সেজন্য নিজ ও পরিবার তথা দেশবাসীর সুখ - শান্তি - সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
শুভেচ্ছান্তেঃ
মোঃ সবুজ মোল্লা
শিক্ষানবিশ আইনজীবী, সমাজসেবক ও রাজনীতিবিদ।
দৈনিক মেঘনার খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক মেঘনার খবর (মোঃ নাজিম উদ্দিন) কর্তৃিক পরিচালিত ও প্রকাশিত।