প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ৭:০১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৭, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে চেয়ারম্যান পদ-প্রার্থী বিএনপি নেতা জহিরুল ইসলামের শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন

১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মেঘনা উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা-অভিন্দন ও গভীর শ্রদ্ধা, ভালোবাসা, এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মেঘনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও আসন্ন ৪নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী মোঃ জহিরুল ইসলাম (বি এ বি এস এস)
১৫ আগস্ট ২০২৬ইং বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি-এমন তথ্য বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে দীর্ঘদিন দলটির নেতৃত্ব দেন এবং তিন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দৈনিক মেঘনার খবরের এক শুভেচ্ছা বার্তায় মোঃ জহিরুল ইসলাম জহির বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়; ২০২৬ সালের জন্মদিনটি তাঁর মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী হিসেবে পালিত হচ্ছে।
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুণ,আমরা তাকে কোনদিন ভুলবো না।
আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছান্তেঃ-
মোঃ জহিরুল ইসলাম (বি এ বি এস এস)
যুগ্ম আহবায়ক, মেঘনা উপজেলা বি এন পি।
সাবেক সভাপতি, মেঘনা উপজেলা যুব দল।
চেয়ারম্যান পদ-প্রার্থী, ৪নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন।
দৈনিক মেঘনার খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক মেঘনার খবর (মোঃ নাজিম উদ্দিন) কর্তৃিক পরিচালিত ও প্রকাশিত।