১৯৭১ সালের আজকের এই দিনে যাদের মহান আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীনসার্বভৌম স্বাধীন রাষ্ট্র, তাদের রুহের ও আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধার সাথে স্বরণ করছি জাতির সেই সকল বীরশ্রেষ্ট সন্তানদের। যাদের ত্যাগ ও তিথিক্ষার বিনিময়ে আজ আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে গন্য। ত্রিশ লক্ষ তাজা জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই সকল বীরশ্রেষ্ট শহীদের প্রতি জানাই ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও বিনম্র শ্রদ্ধা। “এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবোনা, আমরা তোমাদের ভুলবো না”।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি -মেঘনা) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদ-প্রার্থী, বিএনপি'র স্থানীয় কমিটির সিনিয়র সদস্য, তিন বারের সাবেক সফল মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জননেতা ড.খন্দকার মোশাররফ হোসেন এর পক্ষ থেকে ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেনের পক্ষ থেকে এবং কুমিল্লা উওর জেলা বিএনপি'র সাবেক এান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, বর্তমানে মেঘনা থানা যুবদলের সম্মানিত সদস্য এবং আমেরিকা প্রবাসী এম এ আজিজ এর ব্যক্তিগত পক্ষ থেকে ১৬-ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী এবং মেঘনা-কুমিল্লাবাসীসহ দেশে-প্রবাসে থাকা সকল বাংলাদেশী ভাই-বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজকের এ দিনকে গভীর শ্রদ্ধাভরে স্বরণ করে তিনি বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এটি জাতীয় জীবনে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল একটি দিন। বিজয় দিবসের প্রারন্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বিজয় দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামের নির্ভীক ও অদম্য বীর মুক্তিযোদ্ধাগণকে। যাঁদের ত্যাগ জাতিকে মুক্ত করেছে পরাধীনতার শৃঙ্খল থেকে।

১৬ই ডিসেম্বর আজকের এই দিনে আমি বিনম্র শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি সেই সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে, যাদের আত্মগ্যেতের বিনিময়ে দীর্ঘ নয়-মাসের মরণজয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে। সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলী। সাথে সাথে মহান বিজয় দিবস উপলক্ষে আমার প্রাণ প্রিয় মেঘনা উপজেলাবাসীকে জানাই। বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছান্তেঃ- এম এ আজিজ
সাবেক ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি। বর্তমানে মেঘনা থানা যুবদলের সম্মানিত সদস্য।
দৈনিক মেঘনার খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক মেঘনার খবর (মোঃ নাজিম উদ্দিন) কর্তৃিক পরিচালিত ও প্রকাশিত।