• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমান সকল পরীক্ষার্থীদের দোয়া ও শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদ-প্রার্থী হাসান মাহমুদ রুবেল

মোঃ নাজিম উদ্দিন, কুমিল্লা প্রতিনিধিঃ- / ৬ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সারা দেশে একযোগে শুরু হওয়া ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা এইচএসসি, আলিম ও সমমানের সকল পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক দোয়া ও প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হাসান মাহমুদ রুবেল।

বৃহস্পতিবার দৈনিক মেঘনার খবরে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করেন। শুভেচ্ছা বার্তায় তিনি সকল শিক্ষার্থীদের জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপে অত্যন্ত ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নেওয়ার আহ্বান জানান।

পরীক্ষাকে একজন শিক্ষার্থীর দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও অর্জিত প্রস্তুতির যথাযথ মূল্যায়নের এক অনন্য সুযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় আশা প্রকাশ করেন যে, দেশের সব পরীক্ষার্থী পূর্ণ আত্মবিশ্বাস, সততা ও পরম ধৈর্যের সঙ্গে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবে।

একই সঙ্গে তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ওপর গভীর ভরসা রেখে নিজেদের সর্বোচ্চ চেষ্টাটুকু বিলিয়া দেবে। পরীক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করে তিনি অভিভাবক, শিক্ষক এবং পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি একটি বিশেষ আহ্বান জানিয়েছেন। তিনি অনুরোধ করেন যেন প্রতিটি পরীক্ষাকেন্দ্রে এবং পারিবারিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ শান্ত, স্বস্তিদায়ক ও উৎসাহব্যাঞ্জক একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হয়।

সুষ্ঠু, সুন্দর, সম্পূর্ণ নকলমুক্ত ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর অনুরোধ জানিয়েছেন।তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন তিনি সব পরীক্ষার্থীর অক্লান্ত পরিশ্রম কবুল করেন এবং তাদের মেধা ও যোগ্যতার সর্বোত্তম প্রকাশের সুযোগ করে দেন। এই শিক্ষার্থীরা যেন মেধার বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, সেই কামনা করে সবার উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করে বিবৃতি শেষ করা হয়।

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিতব্য এইসএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। আমি সব শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সব শিক্ষার্থীর মেধাকে শানিত করে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে জীবনের পরিবর্তনের দ্বার উন্মোচনের সুযোগ দান করুন।’

তিনি বলেন, ‘পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের যত্ন নেওয়া ও সুষ্ঠুভাবে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিতে সম্মানিত অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের দ্বার প্রশস্ত করার লক্ষ্যে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কর্তব্যরত শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য কর্মকর্তা ও দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

শুভেচ্ছান্তেঃ-
হাসান মাহমুদ রুবেল
চেয়ারম্যান পদ-প্রার্থী,
৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদ, মেঘনা, কুমিল্লা।


More News Of This Category
bdit.com.bd