• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

মেঘনায় বাংলাদেশ খেলাফত মজলিসের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থী মাওঃ আব্দুল হাই মক্কী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজিম উদ্দিন (নিজাম) / ৫৬৮ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- মোঃ নাজিম উদ্দিন (নিজাম)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় (রিক্সা) মার্কার মনোনীত পদ-প্রার্থী কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) সংসদীয় আসনের এমপি পদ-প্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুল হাই মক্কী’র চালিভাঙ্গা ইউনিয়নের উলামায়েকেরাম ও সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৪ জুলাই ২০২৫ইং (বৃহস্পতিবার) চালিভাঙ্গা ইউনিয়নের নলচর মোহাম্মদুল্লাহ নগর দারুল উলুম মাদ্রাসার ও এতিমখানা মাঠ প্রাঙ্গণের “জাতীয় সংসদ নির্বাচন ২০২৬” উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা পশ্চিম জেলার সভাপতি মাওলানা মুহাঃ আবু ইউসুফ মুন্সী।বাংলাদেশ খেলাফত মজলিসের দলীয় (রিক্সা) মার্কার মনোনীত পদ-প্রার্থী কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের এমপি পদ-প্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুল হাই মক্কী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের হোমনা উপজেলা শাখা’র সভাপতি মাওলানা আব্দুল মজিদ, বাংলাদেশ খেলাফত মজলিস হোমনা পৌরসভার সভাপতি মাওলানা আঃ আজিজ, মাওলানা হাবিবুর রহমান, আলহাজ্ব মাওঃ ফজলুল করিম ফারুকী, মাওলানা আমান উল্লাহ সাদেকী, মাওলানা কামাল হোসাইনসহ, উপস্থিত ছিলেন চালিভাঙ্গা ইউনিয়নের ওলামায়েকেরামগন ও সর্বস্তরের জনগণ।


More News Of This Category
bdit.com.bd