মোঃ আবুল কালাম ভূঁইয়া শুধু প্রশাসনিক দক্ষতায় নয়, মানবিক গুণাবলীতেও অনন্য ছিলেন। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করেছেন। শিক্ষা, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান বিষয়ক তাঁর রচিত কবিতাও সুধীজনের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও শিক্ষকতা জীবনে তিনি তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় (সোনারগাঁও) এবং মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে সহকারী শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।