মোঃ নাজিম উদ্দিন (নিজাম), নিজস্ব প্রতিবেদকঃ- পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলের অধিক জনপ্রিয় অরাজনৈতিক সামাজিক সংগঠন “আদর্শ মেঘনা সামাজিক সংগঠন” এর পক্ষ থেকে মেঘনাবাসীসহ দেশ ও দেশের বাহিরে প্রবাসে থাকা সকল ধর্মপ্রান মুসলমান ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন, “আদর্শ মেঘনা সামাজিক সংগঠন” এর নব-নির্বাচিত সম্মানিত সভাপতি মোঃ আবদুল গাফফার মুন্সী। তিনি পবিত্র মাহে রমজানের এ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত, দান-সদকা ও মানবসেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আহ্বান জানান তিনি।
পাশাপাশি দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
শুভেচ্ছান্তেঃ-
আবদুল গাফফার মুন্সী
সভাপতি, আদর্শ মেঘনা সামাজিক সংগঠন
মেঘনা, কুমিল্লা।