• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
EditPlus 30-user license Free[Activated] Instant ChrisPC Anonymous Proxy Pro Crack + Keygen [Latest] x64 [Stable] gDrive মেঘনায় সার-ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-অবহিত করন সভায় অনুষ্ঠিত মেঘনায় অবসরপ্রাপ্ত মেজর এম,এম, মেহেবুর রহমানের ইন্তেকাল, বিভিন্ন মহলে শোকের ছায়া! জানাজায় মানুষের ঢল SSDlife FAMILY & COMMERCIAL Crack for PC Final [Full] Premium Blue Cat’s PatchWork Pre-Activated Final [x86x64] Full মেঘনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করায় ড.খন্দকার মোশাররফ হোসেন ও অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ স্বপন মিয়া’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন মেঘনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করায় ড.খন্দকার মোশাররফ হোসেন ও অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে মালয়েশিয়া কুয়ালালামপুর চৌকিট শাখা বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম জহির’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন La bola negra 2026 2160𝚙 Updated Audio 𝐘𝐓𝐒 𝐓𝐨𝐫𝐫𝐞𝐧𝐭 .t𝐨rr𝐞nt মেঘনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক করায় ড.খন্দকার মোশাররফ হোসেন ও অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে রাধানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

মেঘনায় অবসরপ্রাপ্ত মেজর এম,এম, মেহেবুর রহমানের ইন্তেকাল, বিভিন্ন মহলে শোকের ছায়া! জানাজায় মানুষের ঢল

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- / ১৮২ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার ৫নং বড়কাকান্দা ইউনিয়নের বাসিন্দা মরহুম গফুর মাষ্টারের বড় ছেলে ও মেঘনা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের সভাপতি, এম.এম. মিজানুর রহমানের শ্রদ্ধেয় বড় ভাই মরহুম অবসরপ্রাপ্ত মেজর মেহেবুব রহমান (ডালিম) ইন্তেকাল করেছেন। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

০৬ সেপ্টেম্বর ২০২৬, (রবিবার) রাত অনুমান ৯:৩০ মিনিটের সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড়কান্দা গ্রামের কৃতিসন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাবেক সভাপতি মেজর (অব.) এম. এম. মেহবুব রহমান
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে মেঘনা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পরিবার শোকাহত ও মর্মাহত।তাঁর নামাজে জানাজা ৭ সেপ্টেম্বর ২০২৬, (সোমবার) দুপুর ২:৩০ মিনিটে বড়কান্দা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ড. মারুফ হোসেন শিশির, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী ও সদস্য সচিব সালাউদ্দিন সরকার, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, আবু ইউসুফ নয়ন, জহিরুল ইসলাম জহির,সহ মেঘনা ও দাউদকান্দির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য, স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মরহুম অবসরপ্রাপ্ত মেজর এম,এম, মেহেবুর রহমান ডালিম এর মরদেহ তার নিজ বাড়িতে জানাজার শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

এম, এম, মিজানুর রহমান তিনি তার মরহুম ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। মরহুম অবসরপ্রাপ্ত মেজর এম,এম, মেহেবুর রহমান ডালিম এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এছাড়াও মেঘনা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও এর ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় এম এম মিজানুর রহমান (মিজান) বলেন, বড় ভাই হল বাবার মতো বট বৃক্ষ, বড় ভাইয়ের মৃত্যু একজন ছোট ভাইয়ের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। উপস্থিত সকলে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ কঠিন শোক ও ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। তাঁরা মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।

এম,এম, মিজানুর রহমান বলেন, আজ আমার শ্রদ্ধেয় বড় ভাই মরহুম মেজর মেহেবুব রহমান ডালিম ভাইয়ের জানাজার নামাজ মেঘনা উপজেলা, বড়কান্দা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে উপস্থিত হয়ে আমার প্রিয় বড় ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছেন দাউদকান্দি–মেঘনার আগামীর ভবিষ্যৎ, কাণ্ডারি ড. খন্দকার মারুফ হোসেন।

আমার ভাইয়ের জানাজায় উপস্থিত হয়ে শোক ও সমবেদনা প্রকাশ করায় সকলের প্রতি আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা আমার ভাইকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সকলের কাছে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।

দোয়া কামনায়ঃ-
এম.এম. মিজানুর রহমান
মেঘনা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)
সভাপতি, মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজ।


More News Of This Category
bdit.com.bd