• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

মেঘনায় মানিকারচর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- / ৫৮ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার মেঘনায় মানিকারচর সরকারি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তাঁদের ফুল দিয়ে সম্মাননা জানিয়ে গ্রহণ করা হয়।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মানিকারচর সরকারি কলেজের আয়োজনে উক্ত কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান মোহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকারচর সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর ড. মুহাম্মদ ইমরান হোসাইন।ইংরেজি প্রভাষক মোঃ নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীববিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ নুরুল ইসলাম, গণিত বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ ছায়েদুর রহমান রিপন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মিনহাজুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ মামুনুর রশিদসহ অভিভাবক সদস্য, জমিদাতা পরিবারের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক, দাতা সদস্য, এবং অভিভাবক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ ইমরান হোসাইন বলেন, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এখন থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে। শিক্ষাজীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার দায়িত্বও শিক্ষার্থীদের রয়েছে। শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ লক্ষ্যে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ মামুনুর রশিদ স্বাগত বক্তা হিসেবে তিনি তার বক্তব্যে বলেন, ভালো ও কৃতী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে তাদের ভালো ফলাফলের জন্য তাদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হবে।


More News Of This Category
bdit.com.bd