• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি’র জন্মদিনে চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলোয়ার হোসেনের শুভেচ্ছা ও অভিনন্দন

মোঃ নাজিম উদ্দিন / ৯৭ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য, মাঁটি ও মানুষের প্রিয় অভিভাবক, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক, পাঁচ বারের এমপি, সাবেক সফল মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের ১লা অক্টোবর-২০২৬ইং (বৃহস্পতিবার) ৮২ তম শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন, মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও আসন্ন ৪নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী, মোঃ দেলোয়ার হোসেন।দৈনিক মেঘনার খবর এর এক শুভেচ্ছা বার্তায় মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমার ব্যাক্তিগত পক্ষ থেকে ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের ৮২তম শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন তিনি।তিনি বলেন, জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের জন্মদিন উপলক্ষে তাঁকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনার দীর্ঘ বর্ণিল রাজনৈতিক জীবন, সততা ও জনসেবা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। মহান আল্লাহর দরবারে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ জীবন কামনা করি।

এসময় ড. খন্দকার মোশাররফ হোসেনের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং তাঁর জন্মদিনে শুভকামনা জানান। প্রিয় নেতার শুভ জন্মদিন উপলক্ষে মেঘনা উপজেলা বিএনপির পরিবারের অঙ্গ সহজে সংগঠনের পক্ষ থেকে জন্মদিন পালন করে তার জন্য দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সকলেই স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করে দোয়া করা হয়।

শুভেচ্ছান্তেঃ-
মোঃ দেলোয়ার হোসেন
যুগ্ম-আহ্বায়ক, মেঘনা উপজেলা যুবদল।
চেয়ারম্যান পদ-প্রার্থী, আসন্ন ৪নং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ, মেঘনা, কুমিল্লা।


More News Of This Category
bdit.com.bd