• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি’র জন্মদিনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু বকর সিদ্দিক (এমবিএ)’র শুভেচ্ছা ও অভিনন্দন

মোঃ নাজিম উদ্দিন / ৪৯ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য, মাঁটি ও মানুষের প্রিয় অভিভাবক, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক, পাঁচ বারের এমপি, সাবেক সফল মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের ১লা অক্টোবর-২০২৬ইং (বৃহস্পতিবার) ৮১ তম শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন, আসন্ন ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী, বড়কান্দা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বড়কান্দা ইউপি ১নং ওয়ার্ডের সদস্য, মোঃ আবু বকর সিদ্দিক (এমবিএ)।

দৈনিক মেঘনার খবর এর এক শুভেচ্ছা বার্তায় মোঃ আবু বকর সিদ্দিক বলেন, আমার ব্যাক্তিগত পক্ষ থেকে ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের ৮১তম শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন তিনি।

তিনি বলেন, জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেন স্যারের জন্মদিন উপলক্ষে তাঁকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনার দীর্ঘ বর্ণিল রাজনৈতিক জীবন, সততা ও জনসেবা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। মহান আল্লাহর দরবারে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ জীবন কামনা করি।

এসময় ড. খন্দকার মোশাররফ হোসেনের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং তাঁর জন্মদিনে শুভকামনা জানান। প্রিয় নেতার শুভ জন্মদিন উপলক্ষে মেঘনা উপজেলা বিএনপির পরিবারের অঙ্গ সহজে সংগঠনের পক্ষ থেকে জন্মদিন পালন করে তার জন্য দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সকলেই স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা করে দোয়া করা হয়।

শুভেচ্ছান্তেঃ-
মোঃ আবু বকর সিদ্দিক (এমবিএ)
চেয়ারম্যান পদ-প্রার্থী, ৫নং বড়কান্দা ইউপি নির্বাচন।
সদস্য, ১নং ওয়ার্ড, বড়কান্দা ইউপি।
যুগ্ম-সাধারণ সম্পাদক, বড়কান্দা ইউনিয়ন বিএনপি।


More News Of This Category
bdit.com.bd