কুমিল্লার মেঘনা উপজেলার ৫নং বড়কান্দা ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের কৃতি সন্তান মোঃ শাহ জালাল। তিনি ১৯৮৪ সালের ১০ অক্টোবর আজকের এই দিনে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা ৫নং বড়কান্দা ইউনিয়নের কান্দার গ্রামের এক মুসলিম পরিবারের তিনি জন্মগ্রহণ করেন।
উদীয়মান তরুণ রাজনৈতিক মুখ মোঃ শাহ জালাল বড়কান্দা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি এর আগেও বৃহত্তর বড়কান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সম্মানীত সদস্য হিসেবে সুনাম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি বর্তমানে ঢাকার ধানমন্ডির গ্রীন রোডে অবস্থিত ল্যাব এইড ক্যান্সার হাসপাতালে দীর্ঘদিন যাবত সুনাদ ও সততা সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এছাড়াও তিনি মেঘনার সকলের জনপ্রিয় অরাজনৈতিক সামাজিক সংগঠন “আর্দশ মেঘনা সামাজিক সংগঠন”এর সাবেক প্রচার সম্পাদক এবং মেঘনা মানব কল্যান সংগঠনের বর্তমান সম্মানিত সদস্য পদে নিষ্ঠা ও সততার সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অদম্য পরিশ্রম, সততা, ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে ধাপে ধাপে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে যাচ্ছেন।
তিনি একজন সমাজসেবক এবং মানবিক ব্যক্তিত্ব।
তিনি গ্রামের মানুষের সুখ-দুঃখে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করে যাচ্ছেন। মানবসেবা, সামাজিককর্মকাণ্ডে, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার অনন্য সমন্বয়ে তিনি মেঘনার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন।
দেশের মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করে যাচ্ছেন।
মোঃ শাহ জালালের পরিচয়ের সবচেয়ে উজ্জ্বল দিক তার মানবিকতা। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা, সংগঠনের পক্ষ থেকে মসজিদ, মাদ্রাসার ও কবরস্থান, এতিম খানায় কাজ করে যাচ্ছেন। এ ছাড়া বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও মানবিক প্রতিষ্ঠানে সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছেন।‘মানবসেবা পরম ধর্ম’- এ বিশ্বাসকে ধারণ করেই তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে মানুষের জন্য কাজ করে চলেছেন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের মাধ্যমে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়াকেই তিনি অধিক কার্যকর মনে করেন। তার বিশ্বাস, সুসংগঠিত সামাজিক উদ্যোগই মানুষের দুঃসময়ে সবচেয়ে কার্যকর সহায়তা পৌঁছে দিতে পারে। এ বিশ্বাস থেকেই তিনি যুক্ত হয়েছেন ‘আদর্শ মেঘনা’ সামাজিক সংগঠন ও মেঘনা মানব কল্যাণ সামাজিক সংগঠনের সঙ্গে। বড়কান্দা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও বৃহত্তর বড়কান্দা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য মোঃ শাহজালাল এর পক্ষ থেকে মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণকে দেশের সর্বস্তরের মানুষের কাছে তার জন্মদিন উপলক্ষে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছেন।
তার জন্মদিন উপলক্ষে দোয়া কামনা এবং অফুরন্ত ভালোবাসা চেয়ে দৈনিক মেঘনার খবর’র এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ” হোক নতুন শপথে পথ চলার অঙ্গীকার। আগামী দিনগুলো আমাদের সবার জন্য হয়ে উঠুক শান্তিময় ও উৎসব মুখর। তিনি আরও বলেন, মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হোক। স্বাভাবিক জীবনের ছন্দে দেশ ও পৃথিবী হয়ে উঠুক আলোকিত।মানুষের জীবন স্বস্তি, দীপ্তিময় সাফল্য আর নির্মল আনন্দে ভরে উঠুক-এই প্রত্যাশা করি। মোঃ শাহজালাল বলেন, আমার জন্মদিন উপলক্ষে মেঘনাবাসীসহ সকল দেশবাসীর কাছে আমি আবারও দোয়া, অফুরন্ত ভালোবাসা ও সকলের সহযোগীতা চেয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সবার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি এবং অতীতের সব গ্লানি, দুঃখ, কষ্ট মুছে, অসুন্দর এবং অশুভকে পেছনে ফেলে নতুন জন্মদিনে আরও একটি নতুন বছরের সকলের জীবনে আরও সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক এই প্রত্যাশা করছি।
দেশের উন্নয়নের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করে বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করি।
বিশেষ এই দিনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। স্থানীয় রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় ভূমিকা রেখে চলা এই তরুণ নেতা দীর্ঘদিন ধরে বড়কান্দা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড বিএনপি দলের কার্যক্রমকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন। রাজপথের আন্দোলনের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যেই তিনি পরিচিতি ও স্নেহ অর্জন করেছেন।
আজকের এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সামাজিক
যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা মাধ্যমে তাকে শুভেচ্ছা বার্তা ও ভালোবাসা জানাচ্ছেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সবাই তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
জন্মদিনের প্রতিক্রিয়ায় মোঃ শাহ জালাল বলেনঃ-
“আমার জীবনের এই বিশেষ দিনে যারা আমাকে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন, তাদের সবার প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই ভালোবাসাই আমার আগামী দিনের পথচলার মূল প্রেরণা। সারা জীবন যেন সাধারণ মানুষের পাশে থেকে সত্য ও ন্যায়ের পথে কাজ করে যেতে পারি, এজন্য সবার কাছে দোয়া চাই।”
দোয়া কামনায়ঃ- মোঃ শাহ জালাল
সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড বড়কান্দা ইউনিয়ন বিএনপি। সাবেক সদস্য, বৃহত্তর বড়কান্দা ইউনিয়ন ছাত্রদল।