• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

মেঘনায় ইউপি প্যানেল চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম মোল্লা গ্রেপ্তার

মো. নাজিম উদ্দিন, কুমিল্লা প্রতিনিধিঃ- / ৬৩ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মেঘনা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বড়কান্দা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মোল্লা (৪৮)কে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর) ভোররাত আড়াইটার দিকে সোনাকান্দা এলাকার তার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত গোলাম মোস্তাফার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারণায় মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় হামলার ঘটনা ঘটে। ওই সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির প্রার্থীসহ তাঁর নেতাকর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি গত ১৫ মে অজ্ঞাতনামাসহ ৮৬ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় মো. রফিকুল ইসলামকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল। পরে তদন্তে তাঁর নাম উঠে আসার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “বিএনপি নেত্রী মাহবুবা ইসলাম মিলির দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মো. রফিকুল ইসলাম মোল্লা’কে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকাল ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।”


More News Of This Category
bdit.com.bd