কুমিল্লা মেঘনার মাধবপুরের কৃতি সন্তান ও কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া’র জন্মদিনে কুয়ালালামপুর চৌকিট জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি ও বৃহত্তম কুমিল্লা মালয়েশিয়াস্হ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি এবং মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ জহিরুল ইসলাম (জহির) সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মোঃ জহিরুল ইসলাম দৈনিক মেঘনার খবরের এক শুভেচ্ছা বার্তায় বলেন, “শুভ জন্মদিন ও প্রাণঢালা অভিনন্দন প্রিয় নেতা! আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, ও সুন্দর জীবন কামনা, এবং দেশ ও জনগণের সেবা করার কাজে উত্তরোত্তর সাফল্য কামনা করি।, সততা, আদর্শ ও নিষ্ঠার সাথে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আপনার নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা যোগায়।” কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের মাধবপুর গ্রামের কৃতি সন্তান ও কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া’র ৬৮তম শুভ জন্মদিন। তিনি ১৯৫৮ সালের আজকের এই দিনে ১৬ নভেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের মাধবপুর গ্রামের এক মুসলিম পরিবারের জন্মগ্রহণ কারেন। এই রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও শিক্ষকনেতা তিনি আজ ৬৭ বছর পেরিয়ে ৬৮ বছরে পদার্পণ করেছেন।
জন্মদিনে তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী, শিক্ষকসমাজ, বিভিন্ন দলের নেতা-কর্মীরা, বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া দীর্ঘদিন শিক্ষকতা ও শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে জাতীয় পর্যায়ে পরিচিতি অর্জন করেন। শিক্ষাজীবন ও কর্মজীবনে তিনি শিক্ষকতা পেশার সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন। শিক্ষকসমাজের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন। প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালে তিনি বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব নির্বাচিত হন। দীর্ঘদিন এ কে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তী সময়ে দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান। শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা, উৎসব ভাতা, বেতন-ভাতা ও চাকরির মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অপরিসীম।
রাজনীতিতে তাঁর দীর্ঘ পথচলার ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে বিপুল ভোটে জয় লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০২৬ সালের ২ সেপ্টেম্বর তাঁকে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়। ১০ সেপ্টেম্বর কমিটির প্রথম সভায় সভাপতিত্বের মধ্য দিয়ে তিনি সংসদীয় পর্যায়ে শিক্ষা খাতের নীতিনির্ধারণী কার্যক্রমে দায়িত্ব পালন শুরু করেন। এ ছাড়া ৬ অক্টোবর জারি করা জাতীয় সংসদ সচিবালয়ের অফিস আদেশ অনুযায়ী তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএপিপিডি) সদস্য মনোনীত হন। মেঘনার মাধবপুর গ্রামের সঙ্গে তাঁর জন্ম ও পারিবারিক শেকড়ের সম্পর্ক স্থানীয় মানুষের কাছে বিশেষ পরিচয়ের বিষয়। শিক্ষকতা থেকে জাতীয় রাজনীতি এবং সেখান থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব—এই দীর্ঘ পথচলায় তিনি নিজ এলাকার বাইরেও পরিচিতি অর্জন করেছেন। জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা কামনা করছেন শুভানুধ্যায়ীরা।
মহান আল্লাহর কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করি, যাতে দেশ ও জনগণের কল্যাণে আপনি আরও বড় ভূমিকা রাখতে পারেন।” গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনার দৃঢ়তা অব্যাহত থাকুক।” শুভ জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন।” আগামী দিনগুলো আপনার জীবনে শান্তি, সুস্থতা ও কল্যাণ বয়ে আনুক।” “আপনার জন্মদিনে রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা।
শুভেচ্ছান্তেঃ-
মোঃ জহিরুল ইসলাম (জহির)
মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী,
সভাপতি, কুয়ালালামপুর চৌকিট জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া শাখা।
সভাপতি, বৃহত্তম কুমিল্লা মালয়েশিয়াস্হ জাতীয়তাবাদী দল বিএনপি।