• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের সভাপতি আবদুল গাফফার মুন্সী’র মেঘনাবাসীসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

মোঃ নাজিম উদ্দিন (নিজাম) / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- বিগত বছরের সকল গ্লানি হাসি কাঁন্না দুঃখ মুছে দিয়ে বাংলা নববর্ষের আহব্বানে ১৪৩৩-খ্রিষ্টাব্দ সনকে স্বাগত জানিয়ে মেঘনার সকলের অধিক জনপ্রিয় অরাজনৈতিক সামাজিক সংগঠন “আদর্শ মেঘনা সামাজিক সংগঠন”এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবদুল গাফফার মুন্সী মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণকে এবং সকল প্রবাসীদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন। দৈনিক মেঘনার খবর’র এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছরের নতুন সূর্য দূর করে দিক সকল অন্ধকার” ফিরে আসুক নতুন আলো সেই আলোয় আলোকিত হোক বাংলাদেশ। বাংলা নববর্ষ-১৪৩৩ খ্রিষ্টাব্দ হোক নতুন শপথে পথ চলার অঙ্গীকার। আগামী দিনগুলো আমাদের সবার জন্য হয়ে উঠুক শান্তিময় ও উৎসব মুখর।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষে সবার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি এবং অতীতের সব গ্লানি, দুঃখ, কষ্ট মুছে, অসুন্দর এবং অশুভকে পেছনে ফেলে নববর্ষ সকলের জীবনে আরও সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক এই প্রত্যাশা করছি।

তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সকলের সু-স্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছান্তেঃ-
আবদুল গাফফার মুন্সী
সভাপতি, আদর্শ মেঘনা সামাজিক সংগঠন, মেঘনা, কুমিল্লা।


More News Of This Category
bdit.com.bd