তিনি আরও বলেন, সেই গঠনতন্ত্র বাস্তবায়নে যুবদলের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে তার-ই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা জেলার ও মেঘনা উপজেলার যুবদল নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও গতিশীল করতে সাহসিকতার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন। বিএনপির ভ্যানগার্ড খ্যাত যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গবীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাথে গবীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপোসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করি বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সাথে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি।