• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

কুমিল্লার মেঘনার তুলাতুলিতে অটোরিকশার ব্যাটারি চুরি, গ্রেফতার-১

মোঃ নাজিম উদ্দিন (নিজাম) / ৫৮৮ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

কুমিল্লার মেঘনা থানা পুলিশের অভিযানে অটোরিকশার ব্যাটারি চুরির দায়ে আটক-১, ব্যাটারি উদ্ধার-৫

মেঘনা থানার তথ্য সূত্রে জানা যায়, মেঘনা উপজেলার তুলাতুলি কাচারিকান্দি গ্রামের জনৈক রেখা আক্তার বাদী হয়ে মেঘনা থানায় একটি অভিযোগ করেন, উক্ত গ্রামের একটি গ্যারেজ থেকে গত ১৩ জুলাই থেকে ২৮ জুলাই এর মধ্যে যে কোন এক সময়ে মোঃ মতি মিয়ার গ্যারেজ থেকে তাহার অটোরিকশার ৫টি ব্যাটারি চুরি করে নেয়, একই গ্রামের মতি মিয়ার ছেলে আলী আহমেদ। উক্ত অভিযোগের ভিত্তিতে মেঘনা থানার এস আই তন্ময় ভট্টাচার্য সঙ্গীয় ফোর্সসহ (৩০ জুলাই) অভিযুক্ত আলী আহমদকে গ্রেপ্তারসহ (চোরাইকৃত) অটোরিকশার ৫টি ব্যাটারি উদ্ধার করা হয়। যাহার বাজার মূল্য ৭০,০০০/টাকা। ৩১ জুলাই চুরির দায়ে গ্রেপ্তারকৃত আলী আহমদকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।

অভিযোগ সূত্রে আরো জানা যায় যে, অজ্ঞাত নামা আরো ৩/৪ জন আসামি এলাকায় প্রায়ই অটোরিকশার ব্যাটারি চুরি সহ মাদক, নেশা দ্রব্য সেবন করিয়া আসিতেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মেঘনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, উল্লেখিত আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে আলী আহমেদকে প্রেরণ করা হয়েছে, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category
bdit.com.bd