২০ নভেম্বর ২০২৬ইং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের ৬২তম শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক ত্রান ও পুনর্বাসন সম্পাদক, মেঘনা উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয় বাউল ফাউন্ডেশন সমিতির উপদেষ্টা, ও আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের উপদেষ্টা এবং (আমেরিকা প্রবাসী) এম. এ. আজিজ প্রধান।
আজকের এ দিনটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে চিহ্নিত—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমানের ৬২তম জন্মদিন। জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতি ও সমাজের ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র। তার নেতৃত্বে বিএনপি এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে এবং দলের নীতি ও আদর্শের প্রতি তার প্রতিশ্রুতি আজও অটুট। দেশপ্রেম, জনগণের প্রতি ভালোবাসা এবং ন্যায়বিচারের প্রতি গভীর আস্থা তার নেতৃত্বের মৌলিক স্তম্ভ। একই সঙ্গে তাঁর জন্মদিনে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, জন্মদিন মানুষের জীবনে একটি বিশেষ দিন। এই দিনে একজন মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, “তারেক রহমানের মতো একজন দূরদর্শী ও দৃঢ়চেতা নেতার নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন নতুন উচ্চতায় পৌঁছাবে। আমরা সকলেই তার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করি।
দলের নেতা-কর্মী এবং জনগণ তারেক রহমানের অবদানকে স্বীকার করে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। তার রাজনৈতিক যাত্রা আগামী দিনগুলোতেও দেশবাসীর জন্য আলোড়ন সৃষ্টি করবে, এমনটাই প্রত্যাশা সকলের।
শুভেচ্ছান্তেঃ-
এম. এ. আজিজ প্রধান (আমেরিকা প্রবাসী)
সাবেক ত্রান ও পুনর্বাসন সম্পাদক, কুমিল্লা উত্তর জেলা যুবদল।
সম্মানিত সদস্য, মেঘনা উপজেলা যুবদল আহ্বায়ক কমিটি।
উপদেষ্টা, বাংলাদেশ জাতীয় বাউল ফাউন্ডেশন সমিতি।
উপদেষ্টা, আদর্শ মেঘনা সামাজিক সংগঠন।