• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

কুমিল্লার হোমনায় ৯কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

এম.এ.কাশেম ভূঁইয়া (হোমনা প্রতিনিধিঃ) / ৫৪৫ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

কুমিল্লার হোমনায় ৯কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হোমনা থানা পুলিশ। ২২ জুন (রবিবার) দুপুরে সিনাইয়া-মেঘনা রোডের ভৈরব উচ্চ বিদ্যালয়ের পাশে পুলিশ চেকপোস্ট বসিয়ে ডিউটিকালে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়।দৈনিক আমাদের আলোকিত মেঘনাএসময় গাড়ীতে থাকা ৩টি প্যাকেটে ৯ কেজি গাঁজা পাওয়া যায় ও গাড়ীটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাপাসিয়া গ্রামের (ব্র্যাক স্কুলের পাশের) মৃত গোলাম রাব্বানির ছেলে মোঃ গোলাম সারোয়ার সিয়াম। অন্যজন হলেন ঢাকা বাসাবোর সবুজবাগ-৭৪ এলাকার আবু তাহেরের ছেলে মোঃ রুমেল ইসলাম (২৩)। বর্তমানে উভয়েই ঢাকা গোড়ানের টি.এস.ও এলাকায় থাকেন।

পুলিশ জানায়, ধৃত আসামীদ্বয়কে পালানোর কারণ জানতে চাইলে তাহারা গাড়ীতে অবৈধ মাদকদ্রব্য আছে মর্মে স্বীকার করে এবং তথায় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত প্রাইভেট কারটি তল্লাশীকালে ধৃত আসামীদ্বয়ের দেখানো ও উপস্থাপন মতে আটককৃত টয়োটা কোম্পানীর সাদা রংয়ের প্রাইভেট কার এর পিছনের সিটের নিচে বক্স করে সু-কৌশলে লোকানো অবস্থায় থাকা খাকি স্কচটেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ০৩ (তিন) প্যাকেট গাঁজা যাহার প্রতিটি প্যাকেটে ০৩ কেজি করে সর্বমোট (৩+৩+৩) = ০৯ (নয়) কেজি গাঁজা ডিজিটাল মিটার দ্বারা পরিমাপকৃত এবং ০১টি টয়োটা কোম্পানীর সাদা রংয়ের প্রাইভেট কার ২২/০৬/২০২৫ খ্রিঃ তারিখ রাত ১.৪৫ ঘটিকার সময় জব্দ তালিকা মোতাবেক জব্দ করেন এবং ধৃত আসামী ও জব্দকৃত আলামত নিজ হেফাজতে নেন। বাদীর এজাহার দায়েরের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে যানা যায়।


More News Of This Category
bdit.com.bd