• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে বড়কান্দা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

মোঃ নাজিম উদ্দিন / ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মোঃ নাজিম উদ্দিন, পরিচালকঃ- ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা উওর জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এবং মেঘনা উপজেলা পরিষদের সাবেক তিনবারের সফল মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা দিলারা শিরিন এর পক্ষ থেকে এবং বড়কান্দা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাবেক বৃহত্তর বড়কান্দা ইউনিয়ন ছাএদলের সদস্য মোঃ শাহজালাল এর পক্ষ থেকে মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণকে এবং সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও নতুন প্রজন্মকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও ২৬শে মার্চ এ দিনটি অর্জনে যুদ্ধে আংশগ্রহনকারি সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সকল মেঘনাবাসীকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ মার্চ) দৈনিক মেঘনার খবর এর শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এ স্বাধীনতা আমাদের গর্ব। যা ত্রিশ লাখ শহীদ ও দুই লক্ষ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জন হয়েছে। যাদের কারণে আজ আমরা এ দেশ ও একটি মানচিত্র পেয়েছি। এরপর থেকেই বাঙ্গালী গেরীলা যুদ্ধ করে দেশকে স্বাধীন করে। তাই আমরা এ দিনটিতে কষ্টে অর্জিত দেশের স্বাধীনতা রক্ষায় সকলে কাজ করবো এটাই হোক আমাদের শপথ।

বাঙ্গালী জাতির শত বছরের গৌরবময় ইতিহাসের ধারাবাহিকতা পর্যালোচনা করলে দেখতে পাই মার্চ মাস যেন এ জাতির অহংকার আর শত অর্জনের মাস। মার্চ কখনো আনন্দের কখনো বেদনার হলেও শেষ পর্যন্ত বাঙ্গালীর আত্মপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ বলতে মার্চ মাস কেই বোঝায়। তাই ৭১ এই দিনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলী, জয়তু মার্চ মাস।আমি গভীর শ্রদ্ধার সাথে স্বরন করছি সেই সকল শহীদের ও নেতার প্রতি, যাঁরা দেশ ও জাতির জন্য অসামান্য অবদান রেখেছেন।

শুভেচ্ছান্তেঃ-
মোঃ শাহজালাল
সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড বড়কান্দা ইউনিয়ন বিএনপি। এবং সাবেক সদস্য, বৃহত্তর বড়কান্দা ইউনিয়ন ছাএদল।


More News Of This Category
bdit.com.bd