• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন দায়িত্বে মেঘনার কৃতি সন্তান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া (এমপি) Half-Life: Alyx no VR mod Keys Updated Torrent Download 2026 Resident Evil 2026 Pre-DVDRip 4KUHD Clean Audio UHD Torr𝐞nt বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহিলা মেম্বার প্রার্থী জাহানারা বেগম পান্না’র শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. হাবিবুর রহমানের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেঘনা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার রুমা এর শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সোলায়মান হোসেনের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ স্বপন মিয়া বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মাহাদী হাসান মিঠুন বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বড়কান্দা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল

নতুন দায়িত্বে মেঘনার কৃতি সন্তান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া (এমপি)

মোঃ নাজিম উদ্দিন / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় সংসদে আরও ১০টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে মেঘনার কৃতি সন্তান ও ২৫০, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া (এমপি)-কে সভাপতি করে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া মেঘনার কৃতি সন্তান ও ২৫০, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার সঙ্গে কমিটিতে আরও রয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা, মো. জাহাঙ্গীর আলম মিয়া, মোসা. তাহসিনা রুশদী, বীথিকা বিনতে হোসাইন, মোহাম্মদ মজিবুর রহমান ও আতিকুর রহমান মুজাহিদ।

জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিগুলোর মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট বিষয়ে সংসদে ভূমিকা রাখবে।

এদিন জাতীয় সংসদে আরও নয়টি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এসব কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, সংসদে জবাবদিহি নিশ্চিত করা এবং বিভিন্ন বিষয়ে সুপারিশ দেওয়ার দায়িত্ব পালন করবেন সদস্যরা।


More News Of This Category
bdit.com.bd