মোঃ নাজিম উদ্দিন (নিজাম), মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক আসন্ন পবিএ ঈদুল ফিতর-২০২৬ইং উপলক্ষে ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৭১৭ জন অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০.কেজি করে বিনামূল্য ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।
৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপন এর সভাপতিত্বে ১১ মার্চ ২০২৬ইং (বুধবার) সকাল ১০.ঘটিকার সময় বড়কান্দা ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেনঃ- বড়কান্দা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবু বকর সিদ্দিক, ২নং ওয়ার্ডের মোঃ রফিকুল ইসলাম মোল্লা, ৩নং ওয়ার্ডের মোঃ শুকুর আলী, ৪নং ওয়ার্ডের মোঃ আলম, ৫নং ওয়ার্ডের মোঃ মোহসীন, ৬নং ওয়ার্ডের মোঃ হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ডের মোঃ আব্দুল মান্নান, ৮নং ওয়ার্ডের মোঃ আবুল হোসেন, ৯নং ওয়ার্ডের মোঃ জামান মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোসাঃ সুফিয়া বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মোসাঃ মাফিয়া বেগম, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মোসাঃ মানসুরা বেগম’সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দরিদ্র জনগণের যাতে পবিএ ঈদে কষ্ট না হয় এজন্য প্রতি বছরের মতো এই বছরও পবিত্র ঈদুল ফিতরের আগে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণের এই উদ্যোগ নেয়া হয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের আগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হতদরিদ্র পরিবার গুলোর মাঝে বিনামূল্যে ১০.কেজি করে ভিজিএফের চাল বিতরণ করার নির্দেশনা রয়েছে।
এর আগে ঈদুল আজহা’র সময়ও সরকার সারাদেশে হতদরিদ্র-দুস্থ পরিবারকে বিনামূল্যে ১০.কেজি করে চাল দিয়েছিল। সরকার প্রতি ঈদে ভিজিএফের আওতায় সারাদেশে হতদরিদ্র-দুস্থ পরিবারের মাঝে ঈদ করার জন্য বিনামূল্যে ১০.কেজি করে চাল দিয়ে আসছে। এজন্য প্রত্যেক জেলা প্রশাসক বরাবরে ঈদুল ফিতর ও ঈদুল আজহা’র আগেই ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়েছে।
বিনামূল্যে ভিজিএফ’র চাউল পেয়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আনন্দ উল্লাসে ভড়ে ওঠে, উপস্থিত সকলে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ও ইউনিয়ন চেয়ারম্যানের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।