• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা উওর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মহসীন ভূঁইয়া বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভাওরখোলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির MainConcept TotalCode Studio Cracked [Lifetime] Windows 10 Bypass Microsoft Office LTSC Professional Plus Stable .tor𝚛ent বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব, এস.এম. সালাউদ্দিন সরকার বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম জহির বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা প্রবাসী এম এ আজিজ প্রধান The Uprising 2026 MP4 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 .torrent Subnautica 2 বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ মমিনুজ্জামান (মমিন)

মেঘনায় একজন আদর্শ শিক্ষাগুরু মোঃ আবুল কালাম ভূঁইয়া’র অবসর গ্রহণ

মোঃ নাজিম উদ্দিন নিজাম / ৬০৬ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলার শিক্ষাঙ্গনে এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। দীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টানলেন ঐতিহ্যবাহী মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কালাম ভূঁইয়া। ২৭ ফেব্রুয়ারী (শুক্রবার) ছিল তাঁর শেষ কর্মদিবস।

জানা গেছে, ২০০৯ সালের ৯ জুলাই তিনি প্রধান শিক্ষক হিসেবে মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর সুপরিকল্পিত ব্যবস্থাপনা, সততা, দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অল্প সময়ের মধ্যেই বিদ্যালয়টিকে উপজেলার শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের কাতারে নিয়ে আসেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চায়ও বিদ্যালয়টি নতুন মাত্রা পায়।

শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় করে তিনি একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলেন। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। একাধিকবার তিনি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করেন। একই সময়ে বিদ্যালয়টিও শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মান অর্জন করে।মোঃ আবুল কালাম ভূঁইয়া শুধু প্রশাসনিক দক্ষতায় নয়, মানবিক গুণাবলীতেও অনন্য ছিলেন। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করেছেন। শিক্ষা, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান বিষয়ক তাঁর রচিত কবিতাও সুধীজনের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও শিক্ষকতা জীবনে তিনি তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয় (সোনারগাঁও) এবং মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে সহকারী শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।

তিনি মেঘনা উপজেলার বারহাজারী গ্রামের মরহুম কলিম উদ্দিন ভূঁইয়া (মাস্টার)–এর কনিষ্ঠ পুত্র। শিক্ষাক্ষেত্রের বাইরে তিনি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তিনি দুইবার বাংলাদেশ স্কাউটস মেঘনা উপজেলা শাখার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মেঘনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্বে আছেন।

এছাড়াও এই গুলি শিক্ষকের লেখা রয়েছে শিক্ষক, বিদ্যালয়, প্রতিক্ষা তোমার, প্রশংসা তোমার ইত্যাদি কবিতা ও লিখনী।

সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি একজন আদর্শ শিক্ষক, দক্ষ সংগঠক এবং নৈতিকতার প্রতীক হিসেবে পরিচিত। তাঁর অবসর যেন এক নীরব বিদায়, কিন্তু রেখে গেলেন অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীর হৃদয়ে অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে। তবে মেঘনার শিক্ষাঙ্গনে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


More News Of This Category
bdit.com.bd