বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেঘনার কৃতি সন্তান নাজমুল হাসানের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Md Nazimuddin
/ ১৩০
Time View
Update :
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
Share
মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেঘনা উপজেলার কৃতি সন্তান নাজমুল হাসানের মেঘনার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৩.টায় মেঘনা উপজেলা গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রুপ মিয়া হোসাইন রাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি নাজমুল হাসান।
মেঘনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোখলেছুর রহমানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আলমগীর হোসাইন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মেঘনা উপজেলা শাখার সহ-সভাপতি কাইয়ুম হাউদ, যুব অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক হানিফ আবির, মেঘনা উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ইমতিয়াজ, ভাওরখোলা ইউনিয়ন গনঅধিকার পরিষদের সভাপতি রতন মোল্লাসহ দলীয় নেতাকর্মীরা।
মেঘনা উপজেলার বিভিন্ন দপ্তরের সঠিক সেবা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঠিক সেবা প্রদান, রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার মেরামত, মাদকমুক্ত মেঘনা, বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষার্থীদের ইভটিজি মুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজী, কিশোর গ্যাং, ইউনিয়ন পরিষদের নানান হয়রানি বন্ধ, মেঘনার বিভিন্ন উন্নয়ন কাঠামো নিয়ে সাংবাদিকের সাথে তিনি মতবিনিময় সভা করেন।