• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেঘনা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার রুমা এর শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সোলায়মান হোসেনের শুভেচ্ছা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ স্বপন মিয়া বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মাহাদী হাসান মিঠুন বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বড়কান্দা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল Office 2026 Mondo Slim Offline Installer Torrent Downl𝚘аd 0x03cef8db Ali G: Who Iz I? 2026 Full4K x264 Clean Audio 𝐘𝐓𝐒 𝐓𝐨𝐫𝐫𝐞𝐧𝐭 .torrent বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মেঘনা উপজেলা যুবদল নেতা আবদুল গাফফার মুন্সী বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মেঘনা উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ নবী হোসেন

বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেঘনা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার রুমা এর শুভেচ্ছা

মোঃ নাজিম উদ্দিন / ৬ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সকল স্তরের নেতাকর্মী, সমর্থক ও মেঘনাবাসীসহ সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, মেঘনা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার রুমা।

“করব কাজ গড়বো দেশ, সবার আগে প্রিয় বাংলাদেশ”
গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হউক।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ জিয়াউর রহমান। দীর্ঘ ৪৭ বছরেরও বেশি সময় ধরে দলটি দেশের রাজনীতি, গণতন্ত্র রক্ষা এবং সার্বভৌমত্ব সুসংহত করার লড়াইয়ে নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ ৪৮ বছর পূর্ণ করতে যাচ্ছে। দৈনিক মেঘনার খবরের এক শুভেচ্ছা বার্তায়, মাহমুদা আক্তার রুমা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেঘনাবাসীসহ সকল দেশবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রনায়ক বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ, লালন করে তার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাষ্ট্রনায়ক এবং বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ও তার দিকনির্দেশনায় সকল ধরনের আন্দোলন সংগ্রামে মেঘনা উপজেলাবাসী আগেও যেমন একসঙ্গে কাজ করেছে এখনো করবে এবং ভবিষ্যতে তারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।সকলকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এই দলটির ৪-এর দশক পেরিয়ে ৪৮তম বছরে পদার্পণ উপলক্ষে সংগ্রাম, গৌরব ও সাফল্যের ৪৮ বছর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হোক।

বাংলাদেশী জাতীয়তাবাদের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ হোক আজকের এই দিনে। দলের গৌরবোজ্জ্বল ও গণতান্ত্রিক রাজনৈতিক অভিযাত্রা অব্যাহত থাকুক, এই কামনা করি।

পরিশেষে তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

শুভেচ্ছান্তেঃ-
মোসাঃ মাহমুদা আক্তার রুমা
সাংগঠনিক সম্পাদক, মেঘনা উপজেলা মহিলা দল।


More News Of This Category
bdit.com.bd