• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে জিয়া সাইবার ফোর্স জেড সি এফ মেঘনা উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মামুন মিয়া’র সংগ্রামী শুভেচ্ছা

Md Nazimuddin / ২৮ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

মা, মাটি ও মানুষের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও দলের সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, জিয়া সাইবার ফোর্স জেড সি এফ মেঘনা উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য, বড়কান্দা ইউনিয়ন মুক্তিযুদ্ধা প্রজন্মদলের যুগ্ম আহবায়ক ও মেঘনা উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া।দৈনিক মেঘনার খবরের এক শুভেচ্ছা বার্তায় মোঃ মামুন মিয়া বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় মামলা, হামলা, কারাবরণ ও নানা ধরনের রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন-সংগ্রাম করেছে। এসব আন্দোলনে দলের অসংখ্য নেতাকর্মী মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

মোঃ মামুন মিয়া আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ, আপসহীন নেতৃত্ব এবং গণতন্ত্রের জন্য তাঁর দীর্ঘ সংগ্রাম বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়। কারামুক্তি দিবসটি শুধু স্মরণ করার দিন নয়, বরং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার দিন।

তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার আহ্বান জানান।

শুভেচছান্তেঃ-
মোঃ মামুন মিয়া
আহ্বায়ক কমিটির সদস্য, জিয়া সাইবার ফোর্স জেড সি এফ মেঘনা উপজেলা।
যুগ্ম আহবায়ক, বড়কান্দা ইউনিয়ন মুক্তিযুদ্ধা প্রজন্মদল।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মেঘনা উপজেলা জিয়া সাইবার ফোর্স।


More News Of This Category
bdit.com.bd