মোঃ নাজিম উদ্দিন (নিজাম), নিজস্ব প্রতিবেদকঃ- পবিত্র মাহে রমজান উপলক্ষে ৬নং গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে মেঘনাবাসীসহ দেশ ও দেশের বাহিরে প্রবাসে থাকা সকল ধর্মপ্রান মুসলমান ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ সম্মানিত চেয়ারম্যান মোঃ মাঈন উদ্দিন মুন্সি (তপন)।
মোঃ মাঈন উদ্দিন মুন্সি “দৈনিক আমাদের আলোকিত মেঘনা” এর এক একান্ত সাক্ষাৎকারে পবিত্র মাহে রমজানের এ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।তিনি বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত, দান-সদকা ও মানবসেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আহ্বান জানান তিনি।পাশাপাশি দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।