মেঘনায় আমেনা বেগম ইনস্টিটিউট-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মোঃ নাজিম উদ্দিন (নিজাম)
/ ২৭২
Time View
Update :
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
Share
মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- কুমিল্লার মেঘনা উপজেলার ঐতিহ্যবাহী আমেনা বেগম ইনস্টিটিউট এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ইং এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী ২৬) সকাল ১০:০০ ঘটিকায় আমেনা বেগম ইনস্টিটিউট এর খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মানিকারচর সরকারি কলেজের প্র. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহ আলম মাষ্টার।
মেঘনা উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ সিহাব আহাম্মেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকারচর সরকারি কলেজের প্র. মোঃ আবু হানিফ, প্র. মোঃ নাজমুল হাসান, প্র. মোহাম্মদ আমজাদ হোসেন। এবং আমেনা বেগম ইনস্টিটিউট এর সহকারী শিক্ষক মোঃ সৈকত আহাম্মেদ।
অপরাপরদের মধ্যে ছিলেন, দাতা সদস্য, সাংবাদিক মোঃ নাজিম উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকেই।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। বার্ষিক ক্রীড়া পরিচালনা করেন আমেনা বেগম ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ নবী হোসেন।