• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

মেঘনায় কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন পূর্ণবহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ নাজিম উদ্দিন (নিজাম) / ৯০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

মোঃ নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ- কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) নির্বাচনী এলাকার অবৈধ খসড়া বাতিল করে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) নির্বাচনী এলাকা বহাল রাখার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল ১১ ঘটিকার সময় মেঘনা উপজেলা পরিষদ মাঠ সংলগ্নে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) নির্বাচনী এলাকার অবৈধ খসড়া বাতিল করে (হোমনা-মেঘনা) নির্বাচনী এলাকা বহাল রাখার দাবীতে (হোমনা-মেঘনা) নাগরিক সমাজের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরিক সমাজের নেতা আঃ অদুদ মুন্সী ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজহারুল হক শাহীন, মোঃ আব্বাস উদ্দিন আহম্মেদ, শহিদ উল্লাহ্ সরকার, মোঃ শাহাব উদ্দিন, আঃ মতিন, জহিরুল ইসলাম, শাহ্ জালাল, মোঃ মোহসীন ভূঁইয়া, কেফায়েত উল্লাহ, মাসুরুল হক সরকার, মোঃ মাহবুব, আসিফ আহম্মেদ, রাজা মেম্বার, মাহমুদা আক্তার রুমা, জাহানারা বেগম প্রমুখ। (হোমনা-মেঘনা) নাগরিক সমাজ, ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ সম্পূর্ণ অবৈধ এবং এই প্রকাশিত খসড়া নির্বাচন কমিশন আইনের পরিপন্থি। এই খসড়া বাতিল করে (হোমনা-মেঘনা) নির্বাচনী এলাকা বহাল রাখার দাবী জানান। নতুবা হোমনা-মেঘনা উপজেলার আপামর জনসাধারনকে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করবেন বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন। মানববন্ধন শেষে উপজেলা চত্ত্বর হতে একটি বিক্ষোভ মিছিল মেঘনা থানা পর্যন্ত এসে শেষ হয়। নির্বাচন কমিশন (ইসি) প্রস্তাবিত দাউদকান্দি ও মেঘনা উপজেলার সমন্বয়ে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাস উপজেলার সমন্বয়ে কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা নির্ধারণের অবৈধ খসড়া বাতিল করে (হোমনা-মেঘনা) নির্বাচনী এলাকা বহাল রাখার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অবৈধ খসড়া প্রকাশের বাতিলের দাবি জানিয়েছেন (মেঘনা-হোমনা) দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কুমিল্লা-২ আসন (হোমনা-মেঘনা) এই দুই উপজেলা নিয়ে গঠিত হয়েছে আগেই, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল এটা বাতিল করে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা নির্বাচন কমিশনের অবৈধ খসড়া তালিকা বাতিল চাই এবং (হোমনা-মেঘনা) নির্বাচনী এলাকা বহাল রাখার দাবী জানান তারা,
তারা বলেন, হোমনা-মেঘনা আসন চাই, অন্য কোন আসন আমাদের দরকার নাই।

(হোমনা-মেঘনা) সংসদীয় আসনের উন্নয়ন, সামাজিক-সাংস্কৃতিক সমন্বয়, অর্থনৈতিক অগ্রগতি ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। এটি জনমতের প্রতিফলন এবং জনগণের স্বার্থে সর্বোত্তম। এর আগে রবিবার (১০ আগষ্ট) ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) নির্বাচনী এলাকার অবৈধ খসড়া বাতিল করে (হোমনা-মেঘনা) নির্বাচনী এলাকা বহাল রাখার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং সাংবাদিক সম্মেলন করেন (হোমনা-মেঘনা) দুই উপজেলার সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীরা।


More News Of This Category
bdit.com.bd