• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

মেঘনায় গণঅধিকার পরিষদের প্রার্থী নাজমুল হাসানের এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজিম উদ্দিন (নিজাম) / ৮৭০ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড বড়ইয়াকান্দি গ্রামে বাংলাদেশ গণঅধিকার পরিষদের দলীয় মনোনীত (ট্রাক) প্রতিকের সংসদ সদস্য পদ-প্রার্থী ও বাংলাদেশ ছাত্রধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানের এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা আগষ্ট) বিকালে চালিভাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড বড়ইয়াকান্দি গ্রামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

গণঅধিকার পরিষদের দলীয় মনোনীত (হোমনা-মেঘনা) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষিত নাজমুল হাসান এই সভায় প্রবীণ, যুবক এবং স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন।

বড়ইয়াকান্দি আশরাফিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আশরাফ আলী জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন ড. মাওলানা আনিসুর রহমান জাফরী।
সভায় বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন সরকার, আলহাজ মাহফুজুর রহমান মাল, সাবেক মেম্বার আলাউদ্দিন, সাবেক মেম্বার কবির হোসেন, মো. ইব্রাহিম সরকার মেম্বার, সোহেল মোল্লা, হাজী ইব্রাহিম খলিল প্রধান, আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।নাজমুল হাসান তার বক্তব্যে আন্দোলন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ভাই আমাকে হোমনা-মেঘনার বঞ্চিত মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য দলের প্রতিনিধি হিসেবে মনোনীত করে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি আপনাদেরই সন্তান। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই আমি আন্দোলন-সংগ্রামে বিশেষ ভূমিকা রাখতে পেরেছি।”তিনি আরও বলেন, “আমরা নতুন করে বাংলাদেশকে সবার জন্য কল্যাণকর হিসেবে সাজাতে চাই। আপনারাই আমার প্রেরণার উৎস। বিগত দিনের মতো আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের মুখ উজ্জ্বল করতে পারব ইনশাআল্লাহ। আমি জনগণের সেবা করতে চাই। এ জন্য আমি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ বিশেষভাবে কামনা করছি।”


More News Of This Category
bdit.com.bd